Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

ডাকসু নির্বাচন: আবিদকে জড়িয়ে ধরে বিজ্ঞান অনুষদের ডিন বললেন, ‘সব খবর ভালো’

September 9, 2025
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি (সহসভাপতি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানকে জড়িয়ে ধরে বলেছেন, ‘সব খবর ভালো।’

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে আবিদকে জড়িয়ে ধরে এ কথা বলেন আবদুস সালাম। এ বিষয়ে অধ্যাপক আবদুস সালামের সঙ্গে কথা বলেন গণমাধ্যমকর্মীরা। তাঁর কাছে সাংবাদিকেরা জানতে চান, ‘কিছুক্ষণ আগে আপনি ছাত্রদলের ভিপি প্রার্থীকে বলছিলেন সব খবর ভালো। আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন?’

জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘সব খবর ভালো মানে—সব জায়গায় সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমরা সব জায়গায় ঘুরেছি সকাল থেকে। সব জায়গায় সুষ্ঠু সুন্দরভাবে লাইনের মাধ্যমে ভোট দিতে দেখেছি।’

শিক্ষকদের মধ্যেও সাদা দলসহ বিভিন্নপন্থী শিক্ষক রয়েছেন, শিক্ষকদের মধ্যে কোনো সংগঠনকে ফেভার করার মনোভাব বা সুযোগ আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘প্রশ্নই আসে না। সুযোগটা কীভাবে আসবে? এমন কোনো সুযোগ নাই। সব দল, সব শিক্ষক মিলেই সুন্দরভাবে একটা ডাকসু নির্বাচন হোক এটা আমরা চাই।’

‘সব খবর ভালো’—ছাত্রদলের ভিপি প্রার্থীকে বলা এমন মন্তব্যের একটি ব্যাখ্যা দিয়েছেন আবদুস সালামের সহকর্মী ফারসি বিভাগের অধ্যাপক আবুল কালাম সরকার। তিনি সাংবাদিকদের বলেন, ‘সব জায়গায় কোনো ঝামেলা হচ্ছে না। কোথায় কোনো বিশৃঙ্খলা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘সব জায়গায় সুন্দরভাবে লাইনের মাধ্যমে ভোট দিচ্ছে সবাই। কোথাও কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। ওই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা। উনি বোঝাতে চেয়েছেন, সব কেন্দ্রের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। এখন যদি এ কথা দ্বারা আপনি অন্য কিছু বোঝেন…।’

প্রসঙ্গত, অধ্যাপক আবদুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার দুজনই বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম আহ্বায়ক।

Related Posts

জামায়াত

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

October 18, 2026
আন্তর্জাতিক

গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছে করে লক্ষ্যবস্তু করত ইসরায়েল

October 18, 2026
প্রধান সংবাদ

পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট রিয়াদের ‘গোল্ড মেডেল’ জয়

October 18, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি কেতাবচি

October 18, 2026

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

October 18, 2026

গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছে করে লক্ষ্যবস্তু করত ইসরায়েল

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version