সোমবার, মার্চ ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

নেপালে সরকার পতনের পর উদ্বেগে মোদি

তুর্জ খান - তুর্জ খান
সেপ্টেম্বর ১০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার পর এখনো থমথমে নেপালের পরিস্থিতি। সহিংসতা দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। এরইমধ্যে, চলমান সহিংস বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর পদত্যাগের একদিন পর নেপালের কাঠমান্ডুতে এখন সুনসান নীরবতা। রাজধানীর রাস্তায় এখনো ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া যানবাহনের ধোঁয়া। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই টহল শুরু করেন সেনাবাহিনীর সদস্যরা। 

গাড়ি ও পথচারীদের তল্লাশি, ভাঙচুর-লুটপাটে জড়িত সন্দেহে আটক হয়েছেন বেশ কয়েকজন। নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।

আরওপড়ুন

ইরানের টানা হামলায় দিশেহারা ইসরায়েল: দ্রুত ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর মজুত

হরমুজ প্রণালিতে ইরানের দাপটে অসহায় ট্রাম্প

জাতির উদ্দেশে দেয়া ভাষণে দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল, বিক্ষোভকারীদের আন্দোলন বন্ধ করে চলমান সংকটের সমাধান খুঁজে বের করে আলোচনায় বসার আহ্বান জানান। 

তিনি বলেন, ‘আমাদের সবার কর্তব্য হলো কঠিন পরিস্থিতিকে সহজ করা। পাশাপাশি জাতীয় ঐতিহ্য, ব্যক্তিগত সম্পত্তি, কূটনৈতিক মিশন এবং জনসাধারণের নিরাপত্তার নিশ্চিত করা।’

মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) সহিংসতায় পুড়ে গেছে নেপালের সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবন, একাধিক মন্ত্রী-এমপির বাসভবন। আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকার। এর আগে, প্রধানমন্ত্রী ওলির বাড়িতেও আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, মঙ্গলবার মাহোত্তারির জ্বলেশ্বর কারাগার ভেঙে ফেলেন বিক্ষোভকারী ও কয়েদিরা। ওই সময় কারাগার থেকে কয়েক হাজার আসামি পালিয়ে যায়। বিক্ষোভকারীর সংখ্যা পুলিশের চেয়ে অনেক বেশি হওয়ায় কিছু করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। 

এদিকে, নেপালে চলমান সহিংস বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, প্রতিবেশী দেশের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত খবর

ইরানের টানা হামলায় দিশেহারা ইসরায়েল: দ্রুত ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর মজুত
আন্তর্জাতিক

ইরানের টানা হামলায় দিশেহারা ইসরায়েল: দ্রুত ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর মজুত

মার্চ ১৬, ২০২৬
হামাসকে দেওয়া ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে কী আছে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরানের দাপটে অসহায় ট্রাম্প

মার্চ ১৬, ২০২৬
ইরানের নিশানায় মার্কিন রাডার: ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় নতুন দুর্বলতা
আন্তর্জাতিক

ইরানের নিশানায় মার্কিন রাডার: ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় নতুন দুর্বলতা

মার্চ ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তারেক রহমানকে মাইনাস করার ষড়যন্ত্র কি এখনও চলছে? কাঠগড়ায় মেজর হাফিজ

তারেক রহমানকে মাইনাস করার ষড়যন্ত্র কি এখনও চলছে? কাঠগড়ায় মেজর হাফিজ

মার্চ ১৬, ২০২৬
নির্বাচনের মাঠে জামায়াত কত বড় চ্যালেঞ্জ, তা বিএনপি টের পেয়েছে: এমপি মনিরুল

নির্বাচনের মাঠে জামায়াত কত বড় চ্যালেঞ্জ, তা বিএনপি টের পেয়েছে: এমপি মনিরুল

মার্চ ১৬, ২০২৬
ইরানের টানা হামলায় দিশেহারা ইসরায়েল: দ্রুত ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর মজুত

ইরানের টানা হামলায় দিশেহারা ইসরায়েল: দ্রুত ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর মজুত

মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০