বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

নির্বাচনের মাঠে জামায়াত কত বড় চ্যালেঞ্জ, তা বিএনপি টের পেয়েছে: এমপি মনিরুল

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ১৬, ২০২৬
A A
নির্বাচনের মাঠে জামায়াত কত বড় চ্যালেঞ্জ, তা বিএনপি টের পেয়েছে: এমপি মনিরুল
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নির্বাচনে জামায়াতে ইসলামীর মুখোমুখি হওয়া এবং দলটির সাংগঠনিক শক্তি নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি তারেক রহমানের দেওয়া আগাম সতর্কবার্তার গুরুত্ব তুলে ধরেন।

মনিরুল হক চৌধুরী বলেন, “নির্বাচনের আগে জনাব তারেক রহমান আমাদের বলেছিলেন এবারের নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে। নির্বাচনের মাঠে নেমে আমরা তাঁর সেই কথার মর্মার্থ হাড়েমাহাড়েই টের পেয়েছি। ‘সৎ লোকের শাসন’-এর কথা বলে সামনে আসা জামায়াতের প্রতিপক্ষ হয়ে বিএনপি বুঝতে পেরেছে তারা কত কঠিন ও শক্তিশালী প্রতিপক্ষ।”

তিনি আরও উল্লেখ করেন যে, জামায়াতে ইসলামী এই নির্বাচনে কোনো ধরনের টাকার লেনদেন বা অর্থের প্রভাব ছাড়াই সাংগঠনিক শক্তিতে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। জামায়াতকে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে স্বীকার করে তিনি বলেন, জনাব তারেক রহমানের দূরদর্শী কথার প্রকৃত অর্থ নির্বাচনের পরেই বিএনপি নেতারা অনুধাবন করতে পেরেছেন।

বক্তব্যে তিনি জামায়াতকে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করারও আহ্বান জানান। তিনি বলেন, বেগম জিয়ার নেতৃত্বেই বিএনপি দীর্ঘদিন জামায়াতের সঙ্গে রাজনীতি করেছে এবং আজকের রাজনৈতিক অবস্থানে পৌঁছাতে তাঁর যে অবদান রয়েছে, তা জামায়াতের ভুলে যাওয়া উচিত নয়।

আরওপড়ুন

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

ঝালকাঠিতে আমুর বাড়িতে আবারও হামলা

পাশাপাশি দেশের রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি জাসদের উদাহরণ টানেন। তিনি বলেন, স্বাধীনতার পর মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে জাসদ গঠিত হলেও ‘বাড়াবাড়ি’ করার কারণে দেশ ও জাতির ক্ষতি হয়েছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবাইকে ধৈর্য ধরার তৌফিক কামনা করেন তিনি।

সংসদে বিরোধী দলের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে তিনি বলেন, আজকের রাজনৈতিক প্রতিপক্ষকে চিনতে হয়তো অনেকের সমস্যা হচ্ছে, কিন্তু অতীতের কঠিন সংগ্রাম ও নির্বাচনের অভিজ্ঞতা থেকে নতুন করে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে।

সম্পর্কিত খবর

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল
জামায়াত

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

মে ৬, ২০২৬
ঝালকাঠিতে আমুর বাড়িতে আবারও হামলা
আওয়ামী লীগ

ঝালকাঠিতে আমুর বাড়িতে আবারও হামলা

মে ৬, ২০২৬
‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন
বাংলাদেশ

‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন

মে ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

মে ৬, ২০২৬
ঝালকাঠিতে আমুর বাড়িতে আবারও হামলা

ঝালকাঠিতে আমুর বাড়িতে আবারও হামলা

মে ৬, ২০২৬
‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন

‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন

মে ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০