শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম খেলা

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ দল, সঙ্গে আছেন সাংবাদিকরাও

সেপ্টেম্বর ১১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

নেপালে রীতিমতো রুদ্ধশ্বাস তিনটি দিন কেটেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। সেখানে যাওয়া জনাবিশেক সাংবাদিকের পরিস্থিতিটাও ছিল একই রকম। নেপালে চলমান অস্থিরতার ফলে তাদের সবাই ছিলেন অনিশ্চয়তার মধ্যে। তবে অবশেষে তাদের সবার এ অনিশ্চয়তা কেটে যাচ্ছে। আজ বাংলাদেশ দল ও সাংবাদিকরা নেপাল থেকে ঢাকায় ফিরে আসছেন বাংলাদেশ বিমানবাহিনীর পাঠানো বিশেষ একটি বিমানে করে।

সফর শুরুর আগে কেউ হয়তো ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি, তাদের যাত্রাটা এমন হতে চলেছে। বাংলাদেশ দলের নেপাল সফর ছিল ২ ম্যাচের, তার প্রথমটা গোলশূন্য ড্র করে দল প্রস্তুতি নিচ্ছিল পরের ম্যাচের। 

এরপরই বদলে গেল পরিস্থিতি, নেপালের জেন-জি বিক্ষোভ চূড়ান্ত রূপ নিল। বাংলাদেশ-নেপালের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল গত মঙ্গলবার, তবে সেটা বাতিল করতে হলো শেষমেশ। পরিস্থিতিটা যদি সেখানেই থেমে থাকত, তাহলে বাংলাদেশ দল এতক্ষণে ঢাকাতেই থাকত।

কিন্তু সেটা সেখানেই থেমে যায়নি। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হলেন। সঙ্গে সঙ্গে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ করে দিতে হলো। সেদিনই বাংলাদেশ দলের ঢাকায় ফেরার কথা ছিল। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার ফলে জামালদের দেশে ফেরাও যায় আটকে। দুটো দিন এরপর কেটেছে উৎকণ্ঠায়। 

অবশেষে কাল সন্ধ্যার দিকে অনিশ্চয়তা কাটতে শুরু করে। বিমানবাহিনীর একটি বিমানে দেশে ফিরবেন সবাই, এটা নিশ্চিত হয়। বাংলাদেশ দলকে নিয়ে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) একটি বাস পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় ঠিক পৌনে নয়টায় বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট স্থানীয় সময় ১১টা ৪৫ মিনিটে পৌঁছাবে বিমানবন্দরে।

ঢাকা থেকে বাংলাদেশ বিমানবাহিনী বিশেষ একটি ফ্লাইট পাঠাচ্ছে নেপালে। সেটি সেখানে পৌঁছে ইঞ্জিন বন্ধ করবে না, পৌঁছেই সবাইকে বিমানে তুলে রওয়ানা হবে দেশের উদ্দেশে।

আরওপড়ুন

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’

সবাইকে আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিল, যেন ৯টার মধ্যে ইমিগ্রেশনের কাজ শেষ করে সেখানে প্রস্তুত থাকেন। বাংলাদেশ দল সে নির্দেশনা মেনে এখন বিমানের অপেক্ষায়।

নেপালে বাংলাদেশের হাইকমিশনার শফিকুর রহমান বাংলাদেশ দলকে বিদায় জানাতে এসেছেন বিমানবন্দরে। তিনি এখানে এসে খেলোয়াড়দের সঙ্গে ভিআইপি লাউঞ্জে অবস্থান করছেন এখন। তিনি দলের সবাই ও সাংবাদিকদেরকে দেশের বিমানে তুলে দিয়ে তবেই তার অফিসে ফিরবেন। 

সম্পর্কিত খবর

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি
খেলা

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

সেপ্টেম্বর ২, ২০২৬
‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’
খেলা

‘ব্রাজিলের বিপক্ষে খেললেও বদলাবে না বাংলাদেশের ফুটবল’

আগস্ট ২৬, ২০২৬
স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা
খেলা

স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা

আগস্ট ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে

সেপ্টেম্বর ৫, ২০২৬
ব্যাগে কনডম রাখা নারীসহ বিএনপির অঙ্গসংগঠন ওলামা দলের নেতাকে আটক করে এলাকাবাসী

ব্যাগে কনডম রাখা নারীসহ বিএনপির অঙ্গসংগঠন ওলামা দলের নেতাকে আটক করে এলাকাবাসী

সেপ্টেম্বর ৫, ২০২৬
মাদারীপুরে নারী দিয়ে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়: টাকা নিতে এসে এলাকাবাসীর হাতে আটক দুই ছাত্রদল নেতা

মাদারীপুরে নারী দিয়ে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়: টাকা নিতে এসে এলাকাবাসীর হাতে আটক দুই ছাত্রদল নেতা

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০