বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম শিক্ষাঙ্গণ

জাকসুর ফল আজ রাতের মধ্যেই ঘোষণার আশা করছে নির্বাচন কমিশন

- তুহিন সিরাজী
সেপ্টেম্বর ১২, ২০২৫
A A
জাকসুর ফল আজ রাতের মধ্যেই ঘোষণার আশা করছে নির্বাচন কমিশন
Share on FacebookShare on Twitter

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদগুলোর ফলাফল আজ রাতের মধ্যেই প্রকাশ করা হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। তিনি বলেন, “আমরা সুনির্দিষ্ট সময় বলতে পারছি না। তবে আশা করছি, আজ রাতের মধ্যেই ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করতে পারব।”

দিনের শুরুতে ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষক জান্নাতুল ফেরদৌস মারা যাওয়ার ঘটনায় কিছুটা সময় স্থগিত ছিল গণনা কার্যক্রম। এছাড়া জুমার নামাজ ও দুপুরের খাবারের বিরতিও প্রক্রিয়া বিলম্বিত করে। পরে ভোট গণনা পুনরায় শুরু হয়।

ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পরও ফল ঘোষণা না হওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকে সাধারণ শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে অবস্থান নেন।

সন্ধ্যায় সেখানে দায়িত্বে থাকা এক পোলিং অফিসার জানান, শহীদ তাজউদ্দীন আহমদ হলের ভোট গণনাও শেষ হয়েছে এবং পোলিং এজেন্টদের ডাকা হয়েছে। এরপরই কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে।

এসময় প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট গণনায় জায়গার সংকট থাকলেও লোকবল বাড়ানো হয়েছে। গণনা অব্যাহত গতিতে চলছে এবং লাইভ সম্প্রচারও করা হচ্ছে। তিনি বলেন, “চেষ্টা করছি, যাতে ভোট গণনার গতি বাড়ে। আশা করি রাতের মধ্যেই সব শেষ করতে পারব।”

বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে ৬৮ শতাংশ বৃহস্পতিবার দিনভর ভোট দিয়েছেন। কয়েকটি হলে দীর্ঘ লাইনের কারণে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে সব ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হয়।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চট্টগ্রামে শিবিরের ওপর হামলা: অভিযুক্ত ছাত্রদল নেতা মির্জা ফারুকের পরিচয় প্রকাশ

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬
প্রধান সংবাদ

ছাত্রদলের ‘আদু ভাইদের’ সিট দিয়ে তোপে প্রশাসন

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

এপ্রিল ২২, ২০২৬

ইরানের সঙ্গে কেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

ভারতে শাহবাগী ব্লগার সানিউর রহমান ওরফে সত্য সাধু গ্রেপ্তার

এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version