সোমবার, আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম শিক্ষাঙ্গণ

শিবিরের ভর্তি সহায়তা কেন্দ্রে ছাত্রদল কর্মীদের হামলা

সেপ্টেম্বর ১৪, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রুপগঞ্জে মুড়াপাড়া সরকারি কলেজে ছাত্রশিবিরের হেল্পডেস্কে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। এসময় শিবিরের কয়েকজনকে মারধর করে ব্যানার ছিঁড়ে ফেলা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের শিবির কর্মী সাইদুল হাসান বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন।

জানা যায়, হামলায় আবরারুল হক, সাইদুল ইসলাম শান্ত, বিল্লাল মিয়া ও সিফাতসহ কয়েকজন আহত হন। এছাড়া হামলা ও মারধরের ছবি-ভিডিও ধারণ করলে ছাত্রদল কর্মীরা সেগুলো ডিলিট করতে বাধ্য করে বলে অভিযোগ শিবির কর্মীদের।

থানায় অভিযোগকারী সাইদুল হাসান জানান, তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। ফলাফলের অপেক্ষায় রয়েছেন। তিনি রূপগঞ্জ থানার মুড়াপাড়া কলেজ শিবিরের সঙ্গে যুক্ত। কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিতে সহায়তার জন্য শিবিরের পক্ষ থেকে দুটি হেল্পডেস্ক বসানো হয়। রোববার বেলা ১১টার দিকে সেখানে সেবা দেওয়ার সময় ছাত্রদলের ২০-২৫ জনের একটি দল শিবির নেতাকর্মীদের ওপর হামলা করে। তারা মারধর করে কয়েকজনকে আহত করে ও মোবাইলে ধারণ করা ছবি-ভিডিও ডিলিট করতে বাধ্য করে।

নারায়ণগঞ্জ জেলা শিবিরের প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন বলেন, হেল্পডেস্ক কার্যক্রমের মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করা হচ্ছিল। এসময় শিক্ষার্থীদের সহায়তার কাজে ব্যস্ত অবস্থায় শিবির কর্মীদের ওপর ছাত্রদলের কর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের কার্যক্রম ব্যাহত করতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন ইসলাম প্রিন্স বলেন, ছাত্রশিবিরের নামে একদল বহিরাগত হঠাৎ এসেই হেল্পডেস্ক বসিয়ে সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক সদস্য ফরম দেওয়ার চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা সদস্য ফরম নিতে না চাইলে শিবিরের বহিরাগতদের সঙ্গে তর্ক হয়। এছাড়া ডেস্ক যারা দিয়েছেন তারা কেউ কলেজের শিক্ষার্থী নয় বলে দাবি তার।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, সব দলেরই রাজনীতি করার অধিকার রয়েছে। অন্য কোনো দলের কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা করা আমাদের কাজ নয়। তবে বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেটা অসুন্দর দেখায়।

সম্পর্কিত খবর

বিএনপি

নিজ দলের দুই সদস্যকে সিট দখল নিয়ে মারধর, বহিষ্কার ছাত্রদল নেতা

আগস্ট ২৪, ২০২৬
বিশ্লেষণ

ইশারত মঞ্জিল যেভাবে ‘মধুর ক্যান্টিন’ হয়ে গেল!

আগস্ট ২৩, ২০২৬
বিএনপি

নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

আগস্ট ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা দেশে ফিরে থাকবেন যমুনায়, সব মামলা প্রত্যাহারসহ মধ্যবর্তী নির্বাচনের দাবি ভারতের!

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাকরি গেল বিএনপির মিডিয়া সেলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর

আগস্ট ২৪, ২০২৬

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

আগস্ট ২৪, ২০২৬

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ

আগস্ট ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version