Wednesday, November 25, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

সঙ্গীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জামায়াতের

September 17, 2025
A A

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ দাবিকে উপেক্ষা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে তিনি এ কথা বলেন। প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা এবং ২০২৫ সালের গেজেটে প্রকাশিত শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে আলাদা নিয়োগ প্রক্রিয়া চালু করা।

এ সময় জামায়াতের নায়েবে আমির বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রস্তাব দিচ্ছি। কিন্তু এ প্রস্তাব যদি সরকার উপেক্ষা করে, তবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।”

অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবির সমালোচনা করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ ধরনের দাবি বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত এবং দেশের সাংস্কৃতিক অধিকারের জন্য ক্ষতিকর। আসকের মতে, এই দাবি সমাজে বিভেদ ও ঘৃণা ছড়ানোর ইচ্ছাকৃত প্রচেষ্টা।

Related Posts

জামায়াত

সাব-রেজিস্ট্রি অফিসে কোনো দুর্নীতি ও অনিয়ম চলবে না: এমপি কামাল হোসেন

November 25, 2026
খেলা

আর ব্যাট করল না দ. আফ্রিকা, ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

November 25, 2026
আন্তর্জাতিক

‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক আইন চায় ১০০ দেশ, বিরোধিতা তিন পরাশক্তির

November 25, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাব-রেজিস্ট্রি অফিসে কোনো দুর্নীতি ও অনিয়ম চলবে না: এমপি কামাল হোসেন

November 25, 2026

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি

November 25, 2026

আর ব্যাট করল না দ. আফ্রিকা, ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

November 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version