বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে ৪ রাজনীতিবিদ সঙ্গী কারা

সেপ্টেম্বর ১৭, ২০২৫
A A
রোজার আগেই নির্বাচন শেষ করে পূর্বের কাজে ফিরব: প্রধান উপদেষ্টা
Share on FacebookShare on Twitter

আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গী হিসেবে চার রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, সফরসঙ্গী চার রাজনীতিক হলেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তবে রাজনৈতিক নেতাদের বাইরে পুরো প্রতিনিধিদলে কারা থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

তৌহিদ হোসেন বলেন, দেশের সার্বিক পরিচালনার দায়িত্ব ধীরে ধীরে রাজনৈতিক নেতৃত্বের হাতে যাবে। সে কারণেই প্রতিনিধিদলে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন। সেখানে জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের সংস্কার পদক্ষেপ, সুষ্ঠু নির্বাচন আয়োজন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া তার বক্তব্যে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও ন্যায়বিচার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ, সম্পদ পাচার রোধ, নিরাপদ অভিবাসন, প্রযুক্তি হস্তান্তর এবং ফিলিস্তিন–ইসরাইল যুদ্ধবিরতিসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু স্থান পাবে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। অনেক বৈঠকের সময়সূচি শেষ মুহূর্তে পরিবর্তিত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক খ্যাতি ও সুনামের কারণে বিশ্বখ্যাত সংবাদমাধ্যমগুলো সাক্ষাৎকার নেয়ার অনুরোধ জানিয়েছে। এবারের অধিবেশন বাংলাদেশের কূটনৈতিক পরিসর বিস্তৃত করার বড় সুযোগ তৈরি করবে।

তৌহিদ হোসেন জানান, সফরকালে নিরাপত্তা নিশ্চিতে নিউইয়র্ক পুলিশ সতর্ক অবস্থায় থাকবে।

প্রসঙ্গত, জাতিসংঘ অধিবেশন শেষে আগামী ২ অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

জুলাই ২, ২০২৬
বাংলাদেশ

ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়—প্রশ্ন চিফ হুইপের

জুলাই ২, ২০২৬
জামায়াত

পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

জুলাই ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কার হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

জুলাই ২, ২০২৬

ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়—প্রশ্ন চিফ হুইপের

জুলাই ২, ২০২৬

ডেঙ্গু ভয়াবহ হতে পারে, সতর্ক করলেন মন্ত্রী

জুলাই ২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version