রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

আ.লীগ নেত্রীকে রক্ষায় কোরআন ছুঁয়ে ২ লাখ চাঁদা নিলেন বিএনপি নেতা

সেপ্টেম্বর ১৯, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

কক্সবাজার শহরে আলোচিত-সমালোচিত এক নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চাঁদা নিয়েছেন বিএনপি নেতা নুর উদ্দিন। পবিত্র কোরআন শরীফ মাথায় রেখে সকল মামলা ও সামাজিক সমস্যায় সহযোগিতা করার শপথ করে নগদ টাকা গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

অভিযুক্ত নুর উদ্দিন শহরের ১ নম্বর ওয়ার্ড পূর্ব শাখা বিএনপির সাধারণ সম্পাদক। গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, সমিতি পাড়ার আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তারের ঘরে তিনি কোরআন মাথায় নিয়ে শপথ করছেন এবং পরবর্তীতে রোজিনার হাত থেকে নগদ দুই লাখ টাকা গ্রহণ করছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেকে এটিকে ধর্মীয় অবমাননা হিসেবে দেখছেন। একজন মন্তব্য করেছেন, “এবার বুঝি কোরআন দিয়ে টাকা তোলার নতুন ব্যবসা শুরু হলো।” আরেকজন লিখেছেন, “যে মানুষ কোরআনকে হাতিয়ার বানায়, সে সমাজের নেতা হওয়ার যোগ্য নয়।”

ভুক্তভোগী রোজিনা আক্তার অভিযোগ করে বলেন, নুর উদ্দিন প্রথমে দুই লাখ টাকা নিলেও পরবর্তীতে আরও অর্থ দাবি করেন। টাকা না দিলে হত্যার হুমকি ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয় দেখান তিনি। বর্তমানে তিনি ভয়ে আছেন বলেও জানান।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, নুর উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মানব পাচার, পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ থাকলেও রাজনৈতিক ছত্রছায়ায় তিনি বারবার রক্ষা পেয়ে গেছেন।

ঘটনাটি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত নুর উদ্দিন দাবি করেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তবে কোরআন মাথায় তুলে টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। কেউ আনুষ্ঠানিক অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া সহজ হবে। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

এ বিষয়ে কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, “ঘটনাটি জানার পর আমরা তদন্ত শুরু করেছি। প্রথমে তাকে শোকজ করা হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পর্কিত খবর

বিএনপি

ঢাবির কার্জন এলাকায় যুবদল পরিচয়ে তিন কলেজ শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

সেপ্টেম্বর ৬, ২০২৬
বাংলাদেশ

লক্ষ্মীপুরে নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগে যুবদল নেতা ও সহযোগী আটক

সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান সংবাদ

বিরোধী দল সংসদে সুন্দর কথা বললেও বাইরে একাত্তরের রূপ ধারণ করে: এ্যানি

সেপ্টেম্বর ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই থেকে কার্যকর ধরা হবে নতুন পে স্কেল, চাকরিজীবীরা যেভাবে বকেয়া পাবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ৯৮ হাজার ভোটে পরাজিত নেতাকে আবারও প্রার্থী করলো, কে এই দেলোয়ার?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাপলা, পিলখানা ও চব্বিশের গণহত্যার বিচার আদায় করে ছাড়ব: জামায়াত আমির

সেপ্টেম্বর ৬, ২০২৬

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

সেপ্টেম্বর ৬, ২০২৬

অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন

সেপ্টেম্বর ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version