Sunday, September 20, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ফের উত্তপ্ত মণিপুর, ওত পেতে থাকা বন্দুকধারীদের গুলিতে নিহত ২ ভারতীয় সেনা

September 20, 2025
A A

ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইম্ফল শহরের উপকণ্ঠে ওত পেতে থাকা বন্দুকধারীদের গুলিতে আসাম রাইফেলসের দুই জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জওয়ান আহত হয়েছেন।

সেনা সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে আসাম রাইফেলসের একটি ৪০৭-টাটা গাড়ি তাদের পাতসই কোম্পানির অপারেশনাল বেস থেকে নামবল বেসের দিকে যাচ্ছিল। এ সময় নামবল সবল লাইখাই এলাকার মহাসড়কের ধারে ‘ডিনোটিফায়েড জোনে’ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলার স্থানটি ইম্ফল ও চূড়াচান্দপুরের মাঝামাঝি এলাকায়, যেখানে মাত্র এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর করেছিলেন।

আহত সেনাদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে আঞ্চলিক চিকিৎসাপ্রতিষ্ঠান ইম্ফল আরআইএমএস হাসপাতালে। তবে এ হামলার দায় এখনো কোনো সংগঠন স্বীকার করেনি। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই তল্লাশি চালাচ্ছে।

আরওপড়ুন

সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের পার্লামেন্ট স্পিকার

মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত জওয়ানদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “এই ধরনের সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না। শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, মণিপুরের ১৩টি থানা এলাকা ছাড়া পুরো রাজ্যেই বর্তমানে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) কার্যকর রয়েছে। নামবল এলাকা আফস্পার আওতার বাইরে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মণিপুরে বর্তমানে নয়টি নিষিদ্ধ মেইতেই সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে। অতীতে এ গোষ্ঠীগুলো আসাম রাইফেলসের ওপর একাধিক হামলার জন্য দায়ী, যার মধ্যে ২০২১ সালের নভেম্বরে চূড়াচান্দপুরে কর্নেল বিপ্লব ত্রিপাঠি, তাঁর স্ত্রী, ছেলে ও তিন জওয়ানকে হত্যার ঘটনাও অন্তর্ভুক্ত।

Related Posts

সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি
আন্তর্জাতিক

সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

September 20, 2026
শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের পার্লামেন্ট স্পিকার
আন্তর্জাতিক

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের পার্লামেন্ট স্পিকার

September 20, 2026
ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪
আন্তর্জাতিক

ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

September 20, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে যিনি

    0 shares
    Share 0 Tweet 0
  • উর্দু একমাত্র রাষ্ট্রভাষা নয়, বাংলা ছিল প্রাদেশিক ভাষার তালিকায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার

September 20, 2026
আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

আশুলিয়ায় লরিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, আহত ১৪

September 20, 2026
অপ্রতিমকে বাসা থেকে মেসেজ পাঠিয়ে ডেকে নিয়ে যায় তুহিন

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

September 20, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০