সোমবার, মে ৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে না দিলে আফগানিস্তানে ‘খারাপ কিছু’ ঘটতে যাচ্ছে : ট্রাম্প

- তুর্জ খান
সেপ্টেম্বর ২১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফেরত না দিলে দেশটির জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ট্রাম্প লিখেছেন, “বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে। এটি ফেরত না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে।” তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে আবারও মার্কিন সেনা পাঠিয়ে ঘাঁটি পুনর্দখল করা হতে পারে।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ২০০১ সালের নাইন–ইলেভেন হামলার পর থেকে মার্কিন বাহিনী বাগরাম ব্যবহার করত। এটির নিয়ন্ত্রণ ফেরত পেতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আফগানিস্তানের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে।

তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বাগরাম বিমানঘাঁটি পুনর্দখল করা মানে কার্যত আফগানিস্তানে নতুন করে আক্রমণ শুরু করা। এতে অন্তত ১০ হাজার সেনা ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হতে পারে।

২০২১ সালে সেনা প্রত্যাহারের পর তালেবান যুক্তরাষ্ট্র–সমর্থিত সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখলে নেয়। আফগান কর্মকর্তারা ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা নতুন করে যুক্তরাষ্ট্রের উপস্থিতি চান না।

ট্রাম্প অবশ্য সাংবাদিকদের প্রশ্নে স্পষ্ট করে কিছু বলেননি। তিনি মন্তব্য করেন, “আমরা এখন আলোচনা করছি। আমরা ঘাঁটিটি ফেরত চাই, শিগগিরই চাই। তারা যদি ফেরত না দেয়, তবে আপনারা দেখবেন, আমি কী করি।”

উল্লেখ্য, বাগরাম ছিল আফগানিস্তানে মার্কিন সামরিক কার্যক্রমের কেন্দ্রস্থল। বিশাল কারাগার ছাড়াও এখানে বার্গার কিং, পিৎজা হাটসহ নানা দোকানপাট ছিল। প্রায় দুই দশক ধরে এটি যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

তামিলনাড়ু ভোটে চমক, এগিয়ে বিজয় থালাপাতি

মে ৪, ২০২৬
আন্তর্জাতিক

মরক্কোর সামরিক বাহিনীর উচ্চ পদে ক্রাউন প্রিন্স মৌলাই এল হাসান

মে ৪, ২০২৬
আন্তর্জাতিক

রাজনৈতিক পটপরিবর্তন: তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় আসছে বিজেপি!

মে ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • মৃত্যুর খবর পাওয়ার পর তড়িঘড়ি রুমে গেলেন সুদীপ; কাগজ সরানোর অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • আত্মগোপনে থেকেও বাঁচতে পারেননি বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শী নজরুল

    0 shares
    Share 0 Tweet 0
  • ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি

মে ৪, ২০২৬

ঈদ সামনে রেখে অস্বাভাবিক দাম বেড়েছে যেসব পণ্যের

মে ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

মে ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version