বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম শিক্ষাঙ্গণ

কমপ্লিট শাটডাউন ঘোষণা রাবিতে

- তুহিন সিরাজী
সেপ্টেম্বর ২১, ২০২৫
A A
কমপ্লিট শাটডাউন ঘোষণা রাবিতে
Share on FacebookShare on Twitter

পোষ্য কোটায় ভর্তি স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন। রোববার বিকেলে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে মোক্তার হোসেন বলেন, “এ সিদ্ধান্তে আমরা হতাশ। দেশের সব বিশ্ববিদ্যালয়েই এ সুবিধা চালু আছে। তবে পরিবহন, পানি, বিদ্যুৎ ও রাকসু এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।”

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ সভা শেষে জানান, সিন্ডিকেট সভায় প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় ভর্তি স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে শনিবার জুবেরী ভবনে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিচার বিভাগীয় তদন্তও হবে।

তিনি আরও বলেন, “গতকাল প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি স্থগিতের যে ঘোষণা দেওয়া হয়েছিল, আজ সিন্ডিকেট সেই সিদ্ধান্ত সমর্থন করেছে। ভর্তি কার্যক্রম আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু করা হচ্ছে না। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা রাতেই কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণার অংশ হিসেবে রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন তারা। একই সঙ্গে ঘোষণা দেন, সন্তানদের প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি নিশ্চিত না হলে সোমবার থেকে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করবেন। তবে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচন এই কর্মসূচির বাইরে থাকবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চট্টগ্রামে শিবিরের ওপর হামলা: অভিযুক্ত ছাত্রদল নেতা মির্জা ফারুকের পরিচয় প্রকাশ

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬
প্রধান সংবাদ

ছাত্রদলের ‘আদু ভাইদের’ সিট দিয়ে তোপে প্রশাসন

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জবাইয়ের পর রক্ত না ঝরিয়েই গোশত বিক্রি, বাড়ছে স্বাস্থ্য ঝুকি আর অ্যালার্জির শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬

সড়কপথে যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া: বাড়তে পারে সামরিক সমন্বয়

এপ্রিল ২২, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে কমেছে মার্কিন মিসাইল মজুদ, বাড়ছে ঝুঁকি

এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version