Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে গেলেও যথাসময়েই রাকসু নির্বাচন

September 21, 2025
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে লিচুতলায় তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির বাইরে রাকসু নির্বাচনসহ জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে। ফলে নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার দিনভর উত্তেজনার পর মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পোষ্য কোটা ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করে। তবে শিক্ষার্থীরা প্রশাসনিক সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে কোটা বাতিলের দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখেন।

শনিবার বিকেলে জুবেরী ভবনে শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনায় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন মাটিতে পড়ে যান। পরে তাকে, রেজিস্ট্রার, প্রক্টরসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তাকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ ঘটনার পর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা সংবাদ সম্মেলন করে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন।

অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন জানিয়েছেন, আজ তারা কোনো কাজ করবেন না। সিন্ডিকেট সভায় তাদের দাবি না মানা হলে লাগাতার কর্মসূচি চলবে, ক্লাস-পরীক্ষাও বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীরা প্রতিবাদে আন্দোলন শুরু করেন। শনিবার রাত দেড়টার দিকে উপাচার্য সালেহ হাসান নকীব জরুরি সিন্ডিকেট সভা আহ্বানের কথা ঘোষণা করেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে প্রশাসনের প্রতি অনাস্থা জানায়।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ও শিক্ষকদের নজর আজকের সিন্ডিকেট সভার দিকে।

Related Posts

বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
বাংলাদেশ

অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখার ব্যবস্থা

October 17, 2026
বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না, চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

October 17, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

October 18, 2026

বিএনপি ও নিষিদ্ধ ছাত্রলীগের যৌথ হামলা: জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

October 18, 2026

ফ্যাসিবাদের শক্ত ঘাঁটি গাজীপুরে নতুন চক্রান্ত: টার্গেট দেশের স্বাবলম্বী ফার্মা ইন্ডাস্ট্রি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version