Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

রাজনীতিবিদরা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছেন : সর্ব মিত্র চাকমা

September 22, 2025
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা অভিযোগ করেছেন, রাজনীতিবিদরা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণ করছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সর্বমিত্র চাকমা বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক মন্তব্য—‘ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পরিণত হয়েছে’—শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান নয়, বরং আলিয়া ও কওমী মাদ্রাসার কোটি শিক্ষার্থীর প্রতিও অপমান। তার মতে, এ ধরনের বক্তব্য মূলত মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি ঘৃণা ও বৈষম্যের প্রকাশ।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সর্বমিত্র লিখেছেন, ‘মাদ্রাসার শিক্ষার্থীদের মতো প্রান্তিক জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে আমি বৈষম্যের বেদনা খুব ভালোভাবে বুঝতে পারি। যারা মাদ্রাসা নিয়ে ঘৃণা ছড়ায়, তারাই আমাদের স্বকীয়তা ও সংস্কৃতি মুছে বাঙালি হয়ে যেতে বলে।’

এছাড়া জামায়াতপন্থী ওয়াজকারী আমির হামজার বক্তব্যেরও সমালোচনা করেন সর্বমিত্র চাকমা। হামজা দাবি করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে আজান বন্ধ ছিল এবং শিবির ডাকসুতে জেতার পর তা চালু হয়েছিল। এ প্রসঙ্গে সর্বমিত্র বলেন, এই দাবি মিথ্যা। হাসিনা সরকারের সময় ছাত্রলীগ আজান দিতে বাধা দিলেও জুলাই বিপ্লবের পর তা দূরীভূত হয়, তবে মুহসীন হলে এমন কোনো তথ্য নেই।

তার মতে, এ ধরনের অতিরঞ্জিত বক্তব্য শুধু কাঠামোগত ইসলামবিদ্বেষকে হালকা করে দেখায় এবং হাসির খোরাকে পরিণত করে। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, একটি রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী যদি এমন বক্তব্য দেন, তবে দলের নীতিনির্ধারকদের প্রজ্ঞা নিয়েও প্রশ্ন ওঠে।

Related Posts

বাংলাদেশ

‘হাসিনার সস্তা সংস্করণ হওয়ার চেষ্টা করছে বিএনপি’: সাদিক কায়েম

October 17, 2026
বাংলাদেশ

অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখার ব্যবস্থা

October 17, 2026
বাংলাদেশ

বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না, চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের

October 17, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

October 18, 2026

বিএনপি ও নিষিদ্ধ ছাত্রলীগের যৌথ হামলা: জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

October 18, 2026

ফ্যাসিবাদের শক্ত ঘাঁটি গাজীপুরে নতুন চক্রান্ত: টার্গেট দেশের স্বাবলম্বী ফার্মা ইন্ডাস্ট্রি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version