মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

৩০ আসন নিয়ে ফখরুলের দাবির তীব্র প্রতিবাদ জামায়াতের

সেপ্টেম্বর ২৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে “অসত্য ও প্রতিহিংসাপরায়ণ” উল্লেখ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতীয় দৈনিক এই সময়-এ প্রকাশিত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিবের বক্তব্যে জামায়াতকে আসন ভাগাভাগি প্রসঙ্গে জড়িয়ে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, “এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি সত্যিই তিনি এমন কিছু বলে থাকেন, তবে জাতির সামনে প্রমাণ উপস্থাপন করুন। তা না হলে জনগণের কাছে দুঃখ প্রকাশ করা উচিত।”

গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াত তার মূল নেতৃত্বের অধীনে স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে বর্তমান জামায়াতের কোনো সম্পর্ক নেই। বিএনপি মহাসচিব যে তাচ্ছিল্যের ভাষায় জামায়াত সম্পর্কে মন্তব্য করেছেন, তার বিচার জনগণই করবে। তিনি আহ্বান জানান ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকতে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের এই সময় পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল দাবি করেছিলেন—আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী বিএনপির কাছ থেকে ৩০টি আসনে ছাড় চাইতো। বিএনপি তা না মানায় জামায়াত এখন পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির দাবির মাধ্যমে চাপ সৃষ্টি করছে।

সম্পর্কিত খবর

জামায়াত

প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন

আগস্ট ২৪, ২০২৬
জামায়াত

জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতিকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

আগস্ট ২৪, ২০২৬
জামায়াত

গণপতি পরিবারে হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন জামায়াত এমপি

আগস্ট ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বললেন, কে নিউজ করেছে, কার এত জ্বালা

আগস্ট ২৫, ২০২৬

রাজধানীতে অবৈধ অস্ত্রসহ শাখা ছাত্রদল নেতা গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

৫,৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version