শুক্রবার, জুলাই ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

পূবাইলের আলোচিত গডফাদার ও স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক বশিরকে গ্রেপ্তার করেছে পুলিশ

সেপ্টেম্বর ২৩, ২০২৫
A A
পূবাইলের আলোচিত গডফাদার ও স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক বশিরকে গ্রেপ্তার করেছে পুলিশ
Share on FacebookShare on Twitter

গাজীপুরের পূবাইল এলাকায় ত্রাস সৃষ্টিকারী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও চিহ্নিত সন্ত্রাসী বশির আহমেদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হায়দরাবাদ পুবেরটেক এলাকার চিহ্নিত দেহ ব্যবসায়ী শ্যামলীর বাসা থেকে তাকে আটক করা হয়। এলাকাবাসীর ভাষ্য, ওই নারীর সঙ্গে বশিরের সম্পর্ক ছিল প্রকাশ্য গোপন।

বশির আহমেদ পূবাইল মেট্রো থানা এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডের জোনাব আলীর ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে জমি দখল, হত্যা, হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ভূমিদস্যুতা ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এলাকায় দখল, লুটপাট ও প্রতিপক্ষকে হয়রানি ছিল তার প্রধান কাজ।

স্থানীয়রা জানান, বশির ছিলেন এলাকায় ‘গডফাদার’। তার বিরুদ্ধে কথা বললেই ভুক্তভোগীদের ওপর নেমে আসত নির্যাতন। হাসিনা সরকারের পতনের পরও তিনি প্রকাশ্যে প্রভাব খাটাতেন। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি দখল করে বিপুল সম্পদ গড়েছেন বশির ও তার সহযোগীরা। মামলা করলে বাদীদের হুমকি দিয়ে মামলা তুলে নিতে বাধ্য করতেন। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে বহু পরিবার এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়।

পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম বলেন, “বশির আহমেদের বিরুদ্ধে থানায় হামলা-ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।”

সম্পর্কিত খবর

এনসিপি

জোট ছাড়াই লড়বে এনসিপি, প্রার্থী বাছাই প্রক্রিয়ায় থাকছে চমক

জুলাই ৩, ২০২৬
বাংলাদেশ

নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি: বাড়ছে রাজনৈতিক হানাহানি

জুলাই ৩, ২০২৬
বিএনপি

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

জুলাই ২, ২০২৬

সপ্তাহের সেরা

  • আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় নির্মাণ করতে পাকিস্তানি নাগরিকের জমি ও সড়ক দখল!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, নেপথ্যে কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • নওমুসলিম রামিসাকে গুমের অভিযোগ সেনাসদস্য গৌতমের বিরুদ্ধে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জোট ছাড়াই লড়বে এনসিপি, প্রার্থী বাছাই প্রক্রিয়ায় থাকছে চমক

জুলাই ৩, ২০২৬

সবার নজর স্থানীয় নির্বাচনে

জুলাই ৩, ২০২৬

নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি: বাড়ছে রাজনৈতিক হানাহানি

জুলাই ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version