শুক্রবার, জুন ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

কল্যাণ রাষ্ট্র গঠনে ইশতেহার তৈরি করছে জামায়াত

সেপ্টেম্বর ২৭, ২০২৫
A A
কল্যাণ রাষ্ট্র গঠনে ইশতেহার তৈরি করছে জামায়াত
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সব আসনে প্রার্থী ঘোষণা করে, তাদের নিয়ে একাধিক কর্মশালাও সম্পন্ন করেছে দলটি। নির্বাচনি ইশতেহার তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে।

দলের সূত্র বলছে, বিশেষজ্ঞদের মতামত ও বিভিন্ন মহলের পরামর্শ নিয়ে প্রস্তুত করা হচ্ছে একটি জনবান্ধব ও সময়োপযোগী ইশতেহার। এতে থাকবে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত, মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি। দলটি জানিয়েছে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুমোদন শেষে তফসিল ঘোষণার পরই এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ইতোমধ্যে নির্বাচনি এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামায়াতের প্রার্থীরা। বিভিন্ন ইসলামি ও সমমনা রাজনৈতিক দলকে নিয়ে জোট গঠনের উদ্যোগও চালিয়ে যাচ্ছে দলটি। পাশাপাশি ‘জুলাই সনদের’ আইনি ভিত্তি, সুষ্ঠু নির্বাচনি পরিবেশ, এবং আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (PR) ভোট পদ্ধতির দাবি জানিয়ে রাজপথেও সক্রিয় রয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন জানান, জনগণের প্রত্যাশা অনুযায়ী ইশতেহারে থাকবে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণের অঙ্গীকার। সব নাগরিকের সমান অধিকার, কর্মসংস্থান, ঘুষ ও দুর্নীতির অবসান, নারী শিক্ষার সমান সুযোগসহ নানা বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিচারব্যবস্থা, দুর্নীতিদমন কমিশনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে কীভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায়, তা ইশতেহারে তুলে ধরা হবে।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিভিন্ন জনসভায় ইশতেহারের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে বৈষম্য থাকবে না, সবাই সমান মর্যাদার নাগরিক হিসেবে থাকবে। আমরা মদিনার ছায়ার আলোকেই বাংলাদেশে খেলাফত দেখতে চাই।” তিনি আরও প্রতিশ্রুতি দেন, জামায়াতের নির্বাচিত কোনো এমপি-মন্ত্রী সরকারি প্লট নেবেন না, ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবেন না, বরং সরকারি অর্থ ব্যবহারে জনগণের কাছে জবাবদিহি করবেন।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, “নতুন বাংলাদেশ গঠনে বাস্তব পরিকল্পনা ও জনগণের প্রত্যাশা অনুযায়ী ইশতেহার সাজানো হচ্ছে। প্রতিশ্রুতির বাস্তবায়ন সময়কাল উল্লেখ করেও ডেডলাইন নির্ধারণ করা হবে।”

আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি কাজ করছে। চূড়ান্ত ইশতেহার হবে শীর্ষ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী।”

সম্পর্কিত খবর

বিএনপি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতা ও এমপির বিরুদ্ধে

জুন ১৮, ২০২৬
জামায়াত

জামায়াত নেতা এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

জুন ১৮, ২০২৬
প্রধান সংবাদ

বিএনপি সরকারের চার মাসে জেলা হিসাবে সবচেয়ে বেশি প্রকল্প বরাদ্দ পেয়েছে বগুড়া

জুন ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

জুন ১৯, ২০২৬

মাদক কারবারিদের সঙ্গে পুলিশ সদস্যরা সরাসরি জড়িত: সংসদে সেলিম ভূঁইয়া

জুন ১৯, ২০২৬

দেশে ফেরানো ঠেকাতে দুবাইয়ে নিজের নামে মামলা করালেন বেনজীর

জুন ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version