মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

রাঙ্গাবালীতে কলেজছাত্রী ও বৃদ্ধ বাবাকে নির্যাতন, দুই ছাত্রদল নেতা বহিষ্কার

সেপ্টেম্বর ২৭, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কলেজছাত্রী ও তাঁর বৃদ্ধ বাবাকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। ভুক্তভোগী ডায়না আক্তার (২৩) জানান, উত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রদল নেতা তারিকুল ইসলাম মিঠু ও তাঁর চাচাতো ভাই সায়মুন মাতব্বর লোহার রড দিয়ে আঘাত করার পাশাপাশি তাঁর ওড়না ও বাবার লুঙ্গি টেনে খুলে নেন। বুধবার দুপুরে স্লুইজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ডায়না ও তাঁর বাবা রহিম খাঁ (৭০) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ডায়না অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা রেজাউল মাতব্বরের ছেলে সায়মুন তাঁকে ইঙ্গিতপূর্ণ কথা বললে প্রতিবাদ করেন। তখন সায়মুন প্রথমে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। তাঁর বাবাকে মারধর করা হয় এবং পরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল ঘটনাস্থলে এসে হামলায় যোগ দেন। এতে ডায়নার শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে এবং একটি চোখে দেখতে অসুবিধা হচ্ছে। এর আগেও সায়মুন তাঁর ওপর জবরদস্তিমূলক আচরণ করেছিলেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল মুন্সি বলেন, “তরুণীর গায়ে হাত দেওয়া বড় ধরনের অপরাধ। জড়িতদের ছাড় দেওয়া হবে না।”

ঘটনার পর সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই নেতা—তারিকুল ইসলাম মিঠুকে সাংগঠনিক পদ থেকে এবং সায়মুন ইসলামকে দলীয় প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তুষার আহম্মেদ বলেন, ডায়নার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশি অনুমতি ছাড়া বিস্তারিত বলা সম্ভব নয়।

অভিযুক্ত তারিকুল ইসলাম মিঠু অভিযোগ অস্বীকার করে বলেন, ডায়না তাঁর চাচিকে গালাগাল করেছিল, তাই ঘটনাটি ঘটে। তাঁর দাবি, ডায়না ও তাঁর বাবা সায়মুনকেও আঘাত করেছেন। বর্তমানে সায়মুন হাসপাতালে ভর্তি আছেন।

রাঙ্গাবালী থানার ওসি শামীম হাওলাদার বলেন, ঘটনাটি শোনার পর ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বিএনপি

রাজধানীতে অবৈধ অস্ত্রসহ শাখা ছাত্রদল নেতা গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

আগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

‘আজ থেকে মিউজিকের সঙ্গে আর কোনো গান গাইব না’: আতাউল্লাহ সালমান

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে অবৈধ অস্ত্রসহ শাখা ছাত্রদল নেতা গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

৫,৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

আগস্ট ২৫, ২০২৬

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version