বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সকল ধর্মের মানুষের মর্যাদা দিয়েছে ইসলাম : গোলাম পরওয়ার

সেপ্টেম্বর ২৭, ২০২৫
A A
সকল ধর্মের মানুষের মর্যাদা দিয়েছে ইসলাম : গোলাম পরওয়ার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলাম সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষের মর্যাদা নিশ্চিত করেছে। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রে সকল নাগরিক—ধর্ম-বর্ণ নির্বিশেষে—নিরাপত্তা, সম্মান ও ন্যায়বিচারের সঙ্গে বসবাস করতে পারে। জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র গঠন করতে চায়, যার ভিত্তি হবে কুরআন ও সুন্নাহ।

শনিবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ও রংপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “খোলাফায়ে রাশেদিনের যুগে ইসলামের সুশাসন ছিল বলেই তা ছিল ইসলামের স্বর্ণযুগ। কিন্তু স্বাধীনতার পর ৫৪ বছরে রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ অনুপস্থিত থাকার ফলে অনেকেই সমান অধিকার ও নিরাপত্তা থেকে বঞ্চিত হয়েছেন, শিকার হয়েছেন নির্যাতনের। এখন সময় এসেছে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের—যেখানে থাকবে না কোনো জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাস বা সাম্প্রদায়িক বিভাজন।”

গোলাম পরওয়ার আরও বলেন, “আপনারা যেন উৎসবমুখর পরিবেশে নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেছি। জামায়াতের নেতাকর্মীদেরও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো অপশক্তি আপনাদের ধর্মীয় উৎসবে বিঘ্ন ঘটাতে না পারে। অতীতেও আমরা আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও পাশে থাকবো।”

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, যুবনেতা মোস্তফা আল মুজাহিদ এবং হিন্দু সম্প্রদায়ের নেতা ডা. হরিদাস মন্ডল, অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, অনিমেষ বিশ্বাস, কমলেশ বিশ্বাসসহ অনেকে।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় গোলাম পরওয়ার পূজা আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা সবাই একসঙ্গে এই দেশকে ভালোবাসি। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের একে অপরের পাশে থাকা উচিত। কেউ যদি এই সম্প্রীতি নষ্ট করতে চায়, আমরা তা রুখে দেব।”

তিনি আরও বলেন, “হিন্দু-মুসলমান শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলাদেশে পাশাপাশি বসবাস করে আসছে—এমন উদাহরণ বিশ্বের খুব কম দেশেই আছে। দাঙ্গা-হাঙ্গামার জন্য একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়েছে—আপনারা সজাগ থাকবেন। আমরা চাই, কেউ যেন আমাদের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে না পারে।”

হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়, মন্দির ও বসতবাড়ির নিরাপত্তার বিষয়েও তিনি আশ্বস্ত করে বলেন, “এই দেশ আপনাদের, আমাদের সবার। জামায়াতে ইসলামী বিশ্বাস করে, সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই লক্ষ্যে হিন্দু সমাজের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

শেষে গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশের রয়েছে ধর্মীয় সম্প্রীতির গৌরবোজ্জ্বল ইতিহাস। সংখ্যাগুরু বা সংখ্যালঘুর ভেদাভেদ না রেখে, সবার ধর্মীয় অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ২০২৪ সালের গণ-আন্দোলনে হিন্দু-মুসলমান একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছে। জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা তখন মন্দির পাহারা দিয়ে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এটাই আমাদের পথ—এগিয়ে চলার পথ।”

সম্পর্কিত খবর

বিএনপি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতা ও এমপির বিরুদ্ধে

জুন ১৮, ২০২৬
জামায়াত

জামায়াত নেতা এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

জুন ১৮, ২০২৬
প্রধান সংবাদ

বিএনপি সরকারের চার মাসে জেলা হিসাবে সবচেয়ে বেশি প্রকল্প বরাদ্দ পেয়েছে বগুড়া

জুন ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতা ও এমপির বিরুদ্ধে

জুন ১৮, ২০২৬

জামায়াত নেতা এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

জুন ১৮, ২০২৬

বিএনপি সরকারের চার মাসে জেলা হিসাবে সবচেয়ে বেশি প্রকল্প বরাদ্দ পেয়েছে বগুড়া

জুন ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version