Friday, October 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

চাঁদাবাজির মামলায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

September 27, 2025
A A

বগুড়ার শেরপুরে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুবদল নেতা মো. আরমান আলীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আরমান আলী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দহপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. সালামের ছেলে। তিনি শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

মামলার পটভূমি

২০ সেপ্টেম্বর সকালে শেরুয়া দহপাড়া এলাকায় সংঘটিত হামলা ও চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগী মো. জালু বাদী হয়ে মামলা করেন। এজাহারে বলা হয়, আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ ঘটনায় আরমানসহ আটজনকে আসামি করা হয়।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, আরমান আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যতম আসামি মো. লালনকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

দল থেকে বহিষ্কার

অন্যদিকে দলীয় সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরমান আলীকে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না।

এ ছাড়া সব পর্যায়ের নেতা-কর্মীদের আরমান আলীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনটি গত ২৪ সেপ্টেম্বর এ সিদ্ধান্ত কার্যকর করে।

Related Posts

বাংলাদেশ

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

October 22, 2026
আওয়ামী লীগ

আ. লীগের দখলে অর্ধেক, বাকি অর্ধেকে বিএনপিপন্থিদের মার্কেট নির্মাণ

October 22, 2026
বাংলাদেশ

চাঁদাবাজির মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেপ্তার

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাজেকে ইউপিডিএফের গুলিবর্ষণ, সেনাবাহিনী-পুলিশের সহায়তায় উদ্ধার ৩ হাজার পর্যটক

October 23, 2026

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা-দখলের অভিযোগ

October 22, 2026

সৌদিকে বাদ দিয়ে চার মুসলিম দেশের ‘বদর প্রতিরক্ষা চুক্তি’: ভূরাজনীতিতে নতুন শক্তির উত্থান ও বিশ্লেষকদের মত

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version