Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

সিসিটিভি ফুটেজ ও ভোটারের স্বাক্ষরসহ তালিকা দেখাতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন: ঢাবি উপাচার্য

September 28, 2025
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট ছাপানো ও নিরাপত্তা নিয়ে ওঠা বিতর্কের জবাবে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, যৌক্তিক প্রক্রিয়া অনুসরণ করে প্রার্থীরা চাইলে সিসিটিভি ফুটেজ ও ভোটারদের স্বাক্ষর তালিকা পর্যবেক্ষণ করতে পারবেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ তথ্য জানান। তিনি বলেন, ডাকসুর জন্য মোট ২ লাখ ৩৯ হাজার ২৪৪টি ব্যালট প্রস্তুত করা হয়েছিল। ভোট দিয়েছেন ২৯ হাজার ৮২১ জন, ব্যবহৃত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৬টি ব্যালট। অব্যবহৃত ৬০ হাজার ৩১৮টি ব্যালটও সংরক্ষিত আছে।

নীলক্ষেতে ব্যালট ছাপানোর অভিযোগ প্রসঙ্গে উপাচার্য জানান, সেখানে কেবল প্রাথমিক ছাপানো ও কাটিংয়ের কাজ হয়েছে। মূল সুরক্ষা প্রক্রিয়া—প্রি-স্ক্যান, সিলগালা ও স্বাক্ষর—ভেন্ডরের কার্যালয়ে সম্পন্ন হয়েছে। “এ ধরনের জটিল প্রক্রিয়া নীলক্ষেতের কোনো দোকানে সম্ভব নয়,”—বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার, আইসিটি পরিচালকসহ নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন ও কমিশনের অন্যান্য সদস্যরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ব্যালট ছাপানো ও নিরাপত্তার পুরো প্রক্রিয়া পাঁচ থেকে ছয় ধাপে সম্পন্ন হয়েছে এবং তা ছিল স্বচ্ছ ও নিরাপদ।

Related Posts

প্রধান সংবাদ

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

October 18, 2026
জামায়াত

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

October 18, 2026
আন্তর্জাতিক

গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছে করে লক্ষ্যবস্তু করত ইসরায়েল

October 18, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: সৌদি রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাইল পররাষ্ট্র মন্ত্রণালয়

October 18, 2026

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

October 18, 2026

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদ ছেড়ে দিন’, ঝিনাইদহের ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version