Thursday, November 26, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home খেলা

পাকিস্তানের স্বপ্ন গুঁড়িয়ে এশিয়া কাপের নবম শিরোপা ভারত ঘরে তুললো

September 29, 2025
A A
পাকিস্তানের স্বপ্ন গুঁড়িয়ে   এশিয়া কাপের   নবম শিরোপা      ভারত ঘরে তুললো

শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও পাকিস্তানকে হেয় করার চেষ্টা করেছে ভারত। হ্যান্ডশেক এড়িয়ে যাওয়া, সংবাদ সম্মেলনে পাকিস্তানের নাম না নেওয়া—ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের এসব আচরণ তার স্পষ্ট উদাহরণ। পাকিস্তান সংবাদ সম্মেলন বয়কট করেও কিংবা আইসিসিতে অভিযোগ জানিয়েও লাভবান হয়নি। শেষ পর্যন্ত ফাইনালেই ভারতের এই অবহেলার জবাব দেওয়ার সুযোগ এসেছিল পাকিস্তানের সামনে। একই সঙ্গে গ্রুপ পর্ব ও সুপার ফোরে হারের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগও হাতছানি দিয়ে ডাকছিল। তাছাড়া ৪১ বছর পর মহাদেশীয় ফাইনালে ভারতকে হারিয়ে শ্রেষ্ঠত্ব কাড়ারও বিরল সুযোগ ছিল সালমান আগাদের দলের সামনে।

কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি পাকিস্তান। উল্টো ৫ উইকেটে জয় তুলে নিয়ে এশিয়া কাপের শিরোপা ধরে রাখে ভারত। মাত্র ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সূর্যকুমার যাদবের দল।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ভারতের। কিন্তু তিলক ভার্মার বীরত্বে দল ঘুরে দাঁড়ায়। তিনি অপরাজিত ৬৯ রানের অসাধারণ ইনিংস খেলেন, যেখানে ছিল ৩ চার ও ৪ ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দেন শিবম দুবে (৩৩) ও সঞ্জু স্যামসন (২৪)।

অন্যদিকে পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার সাহিবজাদা ফারহান (৫৭) ও ফখর জামান (৪৬) জুটিতে ৮৪ রান তোলেন। পাওয়ার প্লের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ম্যাচ জমে উঠবে। কিন্তু এরপর ধস নামে পাকিস্তানের ব্যাটিংয়ে। মাত্র ৩৩ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে দল থেমে যায় ১৪৬ রানে। ভারতের স্পিন আক্রমণে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান।

কুলদীপ যাদব একাই নেন ৪ উইকেট (৩০ রানে), আর বুমরাহ, অক্ষর ও বরুণ চক্রবর্তী ভাগাভাগি করে নেন বাকি ৬ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ১৪৬/১০, ১৯.১ ওভার (ফারহান ৫৭, ফখর ৪৬; কুলদীপ ৪/৩০)
ভারত: ১৫০/৫, ১৯.৪ ওভার (তিলক ৬৯*, দুবে ৩৩; ফাহিম ৩/২৯)

ফল: ভারত ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তিলক ভার্মা
টুর্নামেন্ট সেরা: অভিষেক শর্মা

Related Posts

খেলা

আর ব্যাট করল না দ. আফ্রিকা, ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

November 25, 2026
খেলা

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

November 15, 2026
খেলা

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

November 9, 2026

সপ্তাহের সেরা

  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রুমিন ফারহানা

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেত্রী থেকে বিএনপির এমপি: গোপালগঞ্জের সহিংসতায় নীরব সুবর্ণা ঠাকুর

    0 shares
    Share 0 Tweet 0
  • গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জাতীয় নিরাপত্তায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য হতে পারে রাশিয়া: মেদভেদেভ

November 26, 2026

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

November 26, 2026

ভারতে নিহত সাবেক আওয়ামী এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

November 26, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version