সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

৭ বছর কারাবাস শেষে আংশিক মুক্তি পেলেন কাবার সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব

- তুর্জ খান
সেপ্টেম্বর ৩০, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

সাত বছর কঠোর কারাবাসের পর অবশেষে মুক্তি পেয়েছেন মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব। তবে তিনি এখনো পূর্ণ স্বাধীন নন—গৃহবন্দি অবস্থায় রয়েছেন এবং তার চলাফেরা পর্যবেক্ষণের জন্য শরীরে ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত করা হয়েছে।

সৌদি আরবের বন্দি আলেম ও মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা প্রিজনার্স অব কনসায়েন্স এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, মুক্তি মিললেও শায়খ তালিবের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

২০১৮ সালে এক জুমার খুতবায় সৌদি সরকারের কিছু সংস্কার উদ্যোগ—বিশেষত নারী-পুরুষের মিশ্র অনুষ্ঠানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ইসলামি দৃষ্টিকোণ থেকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সৌদি কর্তৃপক্ষ কখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করেনি।

২০২২ সালে রিয়াদের বিশেষ আপিল আদালত শায়খ তালিবকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। এবার সাত বছর পূর্ণ হওয়ার আগেই তার আংশিক মুক্তির খবর সামনে এলো।

১৯৭৪ সালের ২৩ জানুয়ারি সৌদি আরবের হুৎতাত বানী তায়মি পরিবারে জন্মগ্রহণ করা শায়খ সালেহ আল-তালিব আলেম পরিবারে বেড়ে ওঠেন। ইসলামি জ্ঞানে সমৃদ্ধ এ পরিবার বহুদিন ধরে আলেম, বিচারক ও গবেষক তৈরি করে আসছে। কোরআনের সুমধুর তেলাওয়াত ও প্রাঞ্জল খুতবার জন্য আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সুপরিচিত ছিলেন। এছাড়া তিনি মক্কা ও রিয়াদসহ বিভিন্ন শহরে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার মুক্তির খবরে মুসলিম বিশ্বে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন বহু ব্যক্তি ও সংগঠন। তবে অনেকে সৌদি সরকারের ধর্মীয় নেতাদের প্রতি দমননীতি ও অবিচারমূলক আচরণের কঠোর সমালোচনা করেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে সৌদি আরবে আলেম, রাজপরিবারের সদস্য ও সরকারের সমালোচনাকারীদের ব্যাপকভাবে গ্রেপ্তার করা হয়। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলে সৌদি সরকারের মানবাধিকার রেকর্ড নিয়ে ব্যাপক সমালোচনা ডেকে এনেছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

জামিন হলেই নিষিদ্ধ সংগঠনের নেতাদের গ্রেফতারের নির্দেশ দেয়া সেই ডিআইজিকে আইনি নোটিশ

মার্চ ১৬, ২০২৬
প্রধান সংবাদ

সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হচ্ছে?

মার্চ ১৬, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের আরেক স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলা

মার্চ ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামিন হলেই নিষিদ্ধ সংগঠনের নেতাদের গ্রেফতারের নির্দেশ দেয়া সেই ডিআইজিকে আইনি নোটিশ

মার্চ ১৬, ২০২৬

ইউজিসির নতুন চেয়ারম্যান বিএনপির সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. মামুন আহমেদ

মার্চ ১৬, ২০২৬

সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হচ্ছে?

মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version