বুধবার, এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন নিয়ে শঙ্কা বাড়ছে: ফারুক

- তুহিন সিরাজী
অক্টোবর ২, ২০২৫
A A
প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন নিয়ে  শঙ্কা বাড়ছে: ফারুক
Share on FacebookShare on Twitter

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন, তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে উদ্বেগ আরও বাড়িয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বলেছেন, অনেকেই নাকি তাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে বলেছে। এ ধরনের মন্তব্য জনগণের মনে প্রশ্ন তুলছে—তিনি আসলে কী বার্তা দিতে চাচ্ছেন? এই বক্তব্য নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে।

ফারুক অভিযোগ করেন, পাহাড়ি অঞ্চলে চলমান অশান্তি ও সম্প্রতি দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। যারা এসব করছে, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকেও দেশের মানুষকে সুখে রাখতে পারেননি। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, ব্যাংক খাত—সব কিছুতেই অবনতি হয়েছে।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, এক বছর তিন মাস ক্ষমতায় থাকার পরও দুর্নীতি ও অর্থ পাচার রোধে দৃশ্যমান অগ্রগতি নেই। আপনি একজন সম্মানিত ব্যক্তি, আমরা আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু পাঁচ বছর ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়ে আপনি যে বার্তা দিচ্ছেন, তা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে এমন মন্তব্য অনুচিত। পাহাড়ে ও পূজাকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটছে, তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এর পেছনে সুস্পষ্ট ষড়যন্ত্র রয়েছে, আর তা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জয়নুল আবদিন ফারুক দাবি করেন, দেশের অশান্তির মূল উৎস আওয়ামী লীগ এবং ভারত। তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক করে বলেন, সামনে আপনার জন্য কঠিন অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে। আপনার আশপাশে অনেক ষড়যন্ত্রকারী ঘুরছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ সেনবাগ ফোরামের সভাপতি লায়ন এবি এম ফারুক। সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন সেলিমসহ অন্যান্য নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে ডিপিডিসির ‘ডেড ক্যাবল’ চুরির অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬
বাংলাদেশ

দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’: সংসদে রুমিন ফারহানা

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মৃত সন্তানের লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স না মেলায় বাবার করুণ দৃশ্য

এপ্রিল ২১, ২০২৬

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

এপ্রিল ২১, ২০২৬

ব্রিটেন–ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি: নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কায় রাশিয়ার সতর্কতা

এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version