শনিবার, মে ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

৫ দফা দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে: ড.হেলাল উদ্দিন

- তুহিন সিরাজী
অক্টোবর ২, ২০২৫
A A
৫ দফা দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে: ড.হেলাল উদ্দিন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর এবং ঢাকা-৮ আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে হলে ৫ দফা দাবি পূরণ করে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে হবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) শাহজাহানপুর পূর্ব থানার রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও সতর্ক করে বলেন, যদি সরকার জনগণের এই ৫ দফা দাবি উপেক্ষা করে, তবে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।

ড. হেলাল উদ্দিন উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে—‘জুলাই সনদের আইনি স্বীকৃতি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার’ এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ’। তিনি দাবি করেন, এই দাবিগুলো এখন কেবল জামায়াত নয়, বরং দেশের প্রায় সব রাজনৈতিক দলের অভিন্ন দাবি হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের এক বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও এখনো এর আইনগত স্বীকৃতি না দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের বড় ব্যর্থতা। এতে শুধু জুলাই যোদ্ধারাই নয়, পুরো জাতিই ব্যথিত। সরকারের সদিচ্ছা থাকলেও একটি রাজনৈতিক দলের চাপের কারণে তারা জুলাই সনদের আইনি ভিত্তি দিচ্ছে না। আর এ সুযোগে ফ্যাসিবাদের দোসররা সরকারকে ভেতরে-বাহিরে চাপ সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলাম। পরিচালনা করেন থানা সেক্রেটারি মুহাম্মদ আনোয়ার হোসেন। এসময় থানা শুরা, কর্মপরিষদ সদস্য ও স্থানীয় রুকনবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বিএনপি

কলেজ ছাত্রদলের সভাপতিসহ তিনজনের কারাদণ্ড

মে ৯, ২০২৬
বিএনপি

ছাত্রদলে পদ পেলেন ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড

মে ৯, ২০২৬
এনসিপি

‘পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হওয়ায় গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে’

মে ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষা করল ভারত!

মে ৯, ২০২৬

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৯, ২০২৬

কলেজ ছাত্রদলের সভাপতিসহ তিনজনের কারাদণ্ড

মে ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version