বুধবার, আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় বন্ধ জেমসের কনসার্ট!

অক্টোবর ২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

মেহেরপুরে জনপ্রিয় শিল্পী জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে প্রশাসনের অনুমতি না পাওয়ায়। আয়োজক ‘সূর্য ক্লাব’ ফেসবুকে এক স্ট্যাটাসে জানায়, ২৫ সেপ্টেম্বর থেকেই অনুষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে।

জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর বলেন, “কেন অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়ে আমাদের কিছু জানা নেই। বিষয়টি আয়োজকদের কাছ থেকে জানতে পারবেন।”

সূর্য ক্লাবের সভাপতি নাহিদ মাহবুব সানী ও সাধারণ সম্পাদক নাসিম রানা বাঁধন অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক চাপের কারণে প্রশাসন কনসার্টের অনুমতি দেয়নি। তাদের দাবি, জেলা বিএনপির একটি অংশ, এনসিপি ও জামায়াতে ইসলামী আপত্তি জানায়।

বাঁধনের ভাষ্যে, জেলা প্রশাসকের কাছে আবেদন করলে তিনি বলেছিলেন, “যদি পুলিশ প্রশাসন হুমকি মনে না করে, তবে কোনো আপত্তি নেই।” এরপর তারা পুলিশ সুপার ও ওসির সঙ্গে দেখা করলে নিরাপত্তার আশ্বাসও পান। কিন্তু প্রচারণা চলাকালে পরিস্থিতি পরিবর্তন হয়।

বাঁধন অভিযোগ করেন, মেহেরপুর এনসিপির কয়েকজন নেতা জেলা ক্রীড়া কমিটির মাধ্যমে কনসার্টের বিরোধিতা করেছেন। এ বিষয়ে সাবেক এমপি মাসুদ অরুণের ভাই বিএনপি নেতা মারুফ আহমেদ বিজনকে দায়ী করেন তিনি। তবে বিজন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এসব নিয়ে মাথা ঘামাই না, নির্বাচনের কাজ নিয়েই ব্যস্ত আছি।”

অন্যদিকে, এনসিপির জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ অভিযোগ নাকচ করে বলেন, “আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। সিদ্ধান্ত নেবে আয়োজক ও প্রশাসন।”

শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় আয়োজকরা কনসার্ট স্থগিতের ঘোষণা দেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব—সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতা

আগস্ট ২৬, ২০২৬
জামায়াত

‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

আগস্ট ২৬, ২০২৬
বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তোমরা লেখবা, আমরা তোমাদের পিটাব—সাংবাদিকদের মারধরের পর যুবদল নেতা

আগস্ট ২৬, ২০২৬

‘এমপিগিরি দেখাব’­—চটে গিয়ে জামায়াতের এমপিকে বিএনপির সংরক্ষিত এমপি বিলকিস

আগস্ট ২৬, ২০২৬

মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পড়ার রিট আবেদন খারিজ করে দিল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version