Wednesday, November 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বিশ্লেষণ

তুরস্ক সফরে মাহফুজ আলমের রাষ্ট্রীয় প্রটোকল ভঙ্গ ও অর্থনৈতিক লেনদেনের অভিযোগ

১৫ এপ্রিল আঙ্কারায় অবস্থানকালে মাহফুজ আলম রাষ্ট্রীয় প্রটোকল ভঙ্গ করে একাধিক সন্দেহভাজন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

May 14, 2025
A A
তুরস্ক সফরে মাহফুজ আলমের রাষ্ট্রীয় প্রটোকল ভঙ্গ ও অর্থনৈতিক লেনদেনের অভিযোগ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

গত এপ্রিলের ১১ থেকে ১৩ তারিখ তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তুরস্কে রাষ্ট্রীয় সফরে যান। আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণের পর, তারা ইস্তাম্বুল ও আঙ্কারা সফর করেন।

এই সফরকালে উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রটোকল ভঙ্গ এবং অবৈধভাবে অর্থনৈতিক লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল আঙ্কারায় অবস্থানকালে মাহফুজ আলম রাষ্ট্রীয় প্রটোকল ভঙ্গ করে একাধিক সন্দেহভাজন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তিনি তুরস্কে বাংলাদেশী প্রবাসী নাজমুল ইসলাম (রায়হান) এর সহায়তায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও রাজনৈতিক  ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। এমনকি অনৈতিক লেনদেন করেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, নাজমুল ইসলাম ইতিপূর্বে ভারতের হিন্দুত্ববাদী ক্ষমতাসীন বিজিপির মূল সংগঠন আরএসএস-এর দিল্লি বেইজড থিংক ট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশন এর কৌটিল্য ফেলোশিপ (Kautilya) প্রজেক্টে কাজ করেছেন। এবং নাজমুল ইসলামের স্ত্রী তুরস্কের নাগরিক। এমন একজন ব্যক্তির সহায়তায় রাষ্ট্রীয় প্রটোকলের বাহিরে গিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে সাক্ষাৎ করা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে বৈঠক করা বাংলাদেশের নিরাপত্তা ও গোপনীয়তার জন্য হুমকি হিসেবে দেখেন নিরাপত্তা বিশ্লেষকরা।

উপরোক্ত অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায় উপদেষ্টা মাহফুজ আলমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অফিসিয়াল ফেসবুক পেইজ ভিজিট করে। দেখা যায় তিনি ১৫ এপ্রিল ২০২৫ তারিখে তুরস্কের রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন, কিন্তু সেখানে নাজমুল ইসলাম থাকলেও বাংলাদেশের রাষ্ট্রদূত কিংবা দূতাবাসের কোনো কর্মকর্তা উপস্থিত নেই। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সেদিন উপদেষ্টা মাহফুজ আলম রাষ্ট্রীয় প্রটোকলের বাহিরে ছিলেন, দূতাবাসের কোনো কর্মকর্তাকে সাথে রাখতে চাননি। রাষ্ট্রীয় সফরে এসে এভাবে প্রটোকল ভেঙে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি এমন একজন ব্যক্তির সাথে বিভিন্ন ব্যবসায়িক ও রাজনৈতিক ব্যক্তির সাথে বৈঠক করাকে মাহফুজ আলমের তার শপথ ভঙ্গ করার শামিল।

এছাড়াও, অভিযোগ রয়েছে যে তিনি ভবিষ্যতে তুরস্কে “সেকেন্ড হোম” করার পরিকল্পনায় নাজমুল ইসলামের মাধ্যমে কিছু আবাসন প্রকল্পের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানের সাথেও বৈঠক করেছেন। আরো অভিযোগ পাওয়া যায়, মাহফুজ আলমের বন্ধুর স্ত্রী ইস্তানবুলের মারামারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মাধ্যমেও টাকা মোটা অংকের ডলার পাচারের সংবাদ পাওয়া গিয়েছে।

আরওপড়ুন

ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

ছবি: চিহ্নিত নাজমুল ইসলাম (রায়হান)

এই অভিযোগগুলো নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট কমরেড মাহমুদ গতকাল এক পোস্টে লিখেন, “মাহফুজ সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে পররাষ্ট্র উপদেষ্টার সাথে তুরস্কে আসছিলো। প্রটোকলের বাহিরে তার এলাকার এক বড় ভাই, উনার সাথে গোপনে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছে। সরকারি প্রটোকল রেখে বিভিন্ন বাসায় অবস্থান করে। জানা যায় তার অবৈধ টাকাগুলো অষ্ট্রেলিয়ার পর এবার তুরস্কে কাজে লাগানোর প্রজেক্ট হাতে নিছে। প্রথমদিকের সব টাকা অষ্ট্রেলিয়া ইনভেস্ট করেছে। এখন নতুনভাবে তার্কিতে টাকা পাঠাবে। বিষয়টি তদন্তের জন্য তার্কি দুতাবাস, তার থাকার হোটেলে খোঁজ নিলেই পরিস্কার হইতে পারবেন মাহফুজ কোথায় থেকেছে, কাদের সাথে চলেছে।”

উল্লেখ্য, উপদেষ্টা মাহফুজ আলমের ছোট ভাই মাহবুব আলম অস্ট্রেলিয়ায় বসবাস করেন, অভিযোগ রয়েছে, সেখানেও মাহফুজ আলম রাষ্ট্রীয় অর্থ পাচারে জড়িত রয়েছে।

Related Posts

ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!
আন্তর্জাতিক

ভারতের অর্থায়নে ৪২ বাংলাদেশী সিনিয়র সাংবাদিকের গোপন প্রশিক্ষণ!

November 4, 2026
বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার
বিশ্লেষণ

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭৬ শতাংশ ছাত্রীই যৌন হয়রানির শিকার

October 28, 2026
একদিকে সারের বদলে ঢুকছে মাদক, অন্যদিকে সার চাইতে গিয়ে ঘরছাড়া কৃষক
প্রধান সংবাদ

একদিকে সারের বদলে ঢুকছে মাদক, অন্যদিকে সার চাইতে গিয়ে ঘরছাড়া কৃষক

September 22, 2026

সপ্তাহের সেরা

  • সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের যাত্রা শুরু

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অনিবন্ধিত কোনো অনলাইন নিউজ পোর্টাল কাজ করতে পারবে না: তথ্য উপদেষ্টা

অনিবন্ধিত কোনো অনলাইন নিউজ পোর্টাল কাজ করতে পারবে না: তথ্য উপদেষ্টা

November 18, 2026
বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর: মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর: মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

November 18, 2026
গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

November 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০