শনিবার, জুন ৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বিশ্লেষণ

সরকারের হাতে স্যাটেলাইট ইন্টারনেট বন্ধের ‘কিল সুইচ’?

স্যাটেলাইট ইন্টারনেট গাইডলাইন অনুযায়ী সরকার চাইলে যেকোনো সময় বন্ধ করে দিতে পারবে স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ।

মে ১৫, ২০২৫
A A
সরকারের হাতে স্যাটেলাইট ইন্টারনেট বন্ধের ‘কিল সুইচ’?
Share on FacebookShare on Twitter

প্রতিবেদন: অনুসন্ধান ডেস্ক

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট যুগের শুরু হতে না হতেই, একটি সরকারি গাইডলাইন জন্ম দিচ্ছে নতুন শঙ্কার—সরকার চাইলে যেকোনো সময় বন্ধ করে দিতে পারবে স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ।

কি বলছে গাইডলাইন?

আরওপড়ুন

বিচার বিভাগ পৃথকীকরণ ও শাসকদের স্বৈরতান্ত্রিক মনোভাব

প্রধানমন্ত্রীর খাল খনন করে ভূমিকম্প ঠেকানোর মন্তব্যকে অবৈজ্ঞানিক বলছেন বিশেষজ্ঞ মহল

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২৫ মার্চ ২০২৫ “Regulatory and Licensing Guidelines for Non-Geostationary Orbit (NGSO) Satellite Services Operators in Bangladesh” শীর্ষক একটি চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করেছে যেটা এখানে পাবেন।

এই গাইডলাইনের ৭ নাম্বার পেজের ১৫ নম্বর ধারায় বলা হয়েছে:

১। প্রতিটি অপারেটরকে বাংলাদেশের ভেতরে একটি গেটওয়ে স্থাপন করতে হবে।
২। সব ইউজার টার্মিনালকে এই গেটওয়ের মাধ্যমে পরিচালনা করতে হবে।
৩। আন্তর্জাতিক ইন্টারনেট ডেটা ট্রাফিক সরকার অনুমোদিত IIG-এর মাধ্যমেই পরিচালিত হবে।

গাইডলাইনের ১৫ নাম্বার ধারা

এই তিনটি শর্ত প্রযুক্তিগতভাবে এমন এক কাঠামো তৈরি করে, যার মাধ্যমে সরকার পরোক্ষভাবে স্যাটেলাইট ইন্টারনেট বন্ধ করার পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যায়।

নতুন প্রযুক্তি, পুরনো নিয়ন্ত্রণ?

স্যাটেলাইট ইন্টারনেটের একটি বড় বৈশিষ্ট্য হলো—সরকারি নিয়ন্ত্রিত অবকাঠামো এড়িয়ে সরাসরি ব্যবহারকারীর কাছে ইন্টারনেট পৌঁছানো। কিন্তু নতুন গাইডলাইনের শর্তে, সেই “ফ্রি এক্সেস” ধারণা প্রায় নিষ্প্রভ।

বিশেষজ্ঞরা বলছেন, এই গাইডলাইন কার্যত একটি ডিজিটাল “Kill Switch”। যেহেতু সব ট্রাফিক যাবে সরকারি নিয়ন্ত্রিত গেটওয়ে ও IIG দিয়ে, সেহেতু চাইলেই সরকার যে কোনো সময় সেবা বন্ধ করে দিতে পারবে।

ড. ইউনুস যা বলেছিলেন… বাস্তবে হচ্ছে ঠিক উল্টো

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছিলেন:

“Starlink চালু হলে, ভবিষ্যতে আর কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না।”

কিন্তু বাস্তবে যা ঘটেছে, তা সম্পূর্ণ বিপরীত। Starlink-এর মতো সংস্থা সাধারণত inter-satellite link ব্যবহার করে যা সরাসরি ব্যবহারকারীর ডিভাইসে সংযোগ দেয়, কোনো স্থানীয় গেটওয়ে ছাড়াই। কিন্তু বাংলাদেশ সরকার বাধ্যতামূলকভাবে লোকাল গেটওয়ে ব্যবহারের নিয়ম চাপিয়ে দিয়েছে—যার মানে, সরকারের হাতেই থাকছে বন্ধের সুইচ।

বিশেষজ্ঞরা বলছেন—এটা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা

সাবেক বেসিস সভাপতি ফাহিম মাশরুর বলেছেন:

“এই গাইডলাইনের মাধ্যমে সরকার প্রমাণ করেছে, তারা জনগণের তথ্য স্বাধীনতা নয়, বরং নিয়ন্ত্রণ চায়। ইন্টারনেট এখন মৌলিক অধিকার। এটি বন্ধ করার অধিকার কোনো সরকারের থাকা উচিত নয়।”

তিনি আরও বলেন:

“যুব সমাজ জুলাই আন্দোলনে প্রাণ দিয়েছে। তারা চায় একটি মুক্ত ও স্বাধীন ইন্টারনেট। এই আইন সেই স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

গণতন্ত্র ও মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক

এই গাইডলাইন বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন কর্তৃক ঘোষিত ডিজিটাল অধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার সনদের সঙ্গে সাংঘর্ষিক। যেখানে অন্যান্য দেশ স্যাটেলাইট ইন্টারনেটকে উন্মুক্ত রাখছে, সেখানে বাংলাদেশ করছে নিয়ন্ত্রণমূলক কাঠামো তৈরি।

সরকার গাইডলাইনে সরাসরি “ইন্টারনেট বন্ধ” বলছে না—কিন্তু গেটওয়ে আর IIG-এর নিয়মের মধ্য দিয়ে সে ক্ষমতা পরোক্ষভাবে নিজেদের হাতে তুলে নিচ্ছে।

এটা শুধু প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ নয়—এটা জনগণের তথ্য অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর এক ভয়ংকর হস্তক্ষেপ।

আমরা কি তাহলে স্যাটেলাইট যুগে এসেও সরকারের অনুমতির অপেক্ষায় থাকবো, তথ্য জানতে বা বলতে?

আপনার মতামত দিন: [email protected]

সম্পর্কিত খবর

বিচার বিভাগ পৃথকীকরণ ও শাসকদের স্বৈরতান্ত্রিক মনোভাব
বিশ্লেষণ

বিচার বিভাগ পৃথকীকরণ ও শাসকদের স্বৈরতান্ত্রিক মনোভাব

মে ২১, ২০২৬
প্রধানমন্ত্রীর খাল খনন করে ভূমিকম্প ঠেকানোর মন্তব্যকে অবৈজ্ঞানিক বলছেন বিশেষজ্ঞ মহল
প্রধান সংবাদ

প্রধানমন্ত্রীর খাল খনন করে ভূমিকম্প ঠেকানোর মন্তব্যকে অবৈজ্ঞানিক বলছেন বিশেষজ্ঞ মহল

মে ২১, ২০২৬
চট্রগ্রামে ভারতীয় দূতাবাসের কর্মকর্তা নিহতের ঘটনাটি গোপন রাখতে অনুরোধ করেছিল ভারতীয় কর্তৃপক্ষ!
প্রধান সংবাদ

চট্রগ্রামে ভারতীয় দূতাবাসের কর্মকর্তা নিহতের ঘটনাটি গোপন রাখতে অনুরোধ করেছিল ভারতীয় কর্তৃপক্ষ!

মে ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির

তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির

জুন ৬, ২০২৬
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে

জুন ৬, ২০২৬
মোসাদের গোপন পরিকল্পনা ফাঁসের অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে

মোসাদের গোপন পরিকল্পনা ফাঁসের অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে

জুন ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০