শনিবার, মে ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সরকারে গেলে কর্মমুখী ও নৈতিকতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে জামায়াত

- তুহিন সিরাজী
অক্টোবর ১২, ২০২৫
A A
সরকারে গেলে কর্মমুখী ও নৈতিকতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে জামায়াত
Share on FacebookShare on Twitter

জামায়াতে ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে দেশের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে পুনর্গঠন করে কর্মমুখী ও নৈতিকতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে, যাতে তারা মর্যাদার সঙ্গে ভালো আয় করতে পারে। পাশাপাশি রাজধানীর ড্রেনেজ সমস্যা ও ফুটপাত দখলমুক্ত করা, চাঁদাবাজ ও অনিয়মকারীদের হাত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের সেনপাড়া এলাকায় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় ও গণসংযোগ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যেভাবে কুরআন ও সুন্নাহ অনুসরণ করার ফলে মসজিদে শান্তি প্রতিষ্ঠিত হয়, তেমনি সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে এ পথ অনুসরণ করলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “দেশে ন্যায়ভিত্তিক শাসন ও প্রকৃত উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে ডা. শফিকুর রহমানকে বিজয়ী করা আমাদের ঈমানি দায়িত্ব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর উত্তর নায়েবে আমির আব্দুর রহমান মুসা এবং সঞ্চালনা করেন কাফরুল পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমির আতিক হাসান রায়হান। সভায় উপস্থিত ছিলেন মিরপুর পূর্ব থানা আমির শাহ আলম তুহীন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, জোন টিম সদস্য জসিম উদ্দিন, শ্রমিক নেতা মিজানুর রহমানসহ কাফরুল পশ্চিম থানার শুরা কর্মপরিষদের সদস্য ও ওয়ার্ড দায়িত্বশীলরা।

সভাপতির বক্তব্যে আব্দুর রহমান মুসা বলেন, “ডা. শফিকুর রহমানের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বায়তুল ক্বারার মসজিদে মাগরিব ও সেনপাড়া জামে মসজিদে এশার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান ও কুশল বিনিময় করেন তিনি। পরে তিনি এলাকায় গণসংযোগে অংশ নেন, যা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্থানীয় নেতাদের নেতৃত্বে একটি বিশাল নির্বাচনি মিছিলে পরিণত হয়।

সম্পর্কিত খবর

জামায়াত

ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

মে ৯, ২০২৬
জামায়াত

জাপানকে বাংলাদেশে ক্যান্সার হাসপাতাল স্থাপনের অনুরোধ জামায়াত আমিরের

মে ৯, ২০২৬
এনসিপি

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে: নাহিদ ইসলাম

মে ৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের

মে ৯, ২০২৬

ভারতে বিশেষ কোনো ধর্ম-গোত্রের ক্ষতি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার

মে ৯, ২০২৬

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞানবিরোধী

মে ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version