মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বিভক্ত শিক্ষকরা: শহীদ মিনারে একপক্ষ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আরেক পক্ষ

অক্টোবর ১২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন আজ নতুন মোড় নিয়েছে। কর্মসূচি ঘিরে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে—একপক্ষ শহীদ মিনারে অবস্থান নিয়েছে, আরেকপক্ষ প্রেস ক্লাবের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে পড়েছে।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। দুপুর সোয়া ১২টার দিকে তাদের একটি প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ের আহ্বানে সচিবালয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় শিক্ষক নেতারা একে ‘অফলপ্রসূ’ বলে মন্তব্য করেন।

দুপুর ১টার দিকে প্রেস ক্লাবে ফিরে এসে শিক্ষকরা দুটি ঘোষণা দেন—প্রথমত, শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া এবং দ্বিতীয়ত, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের কর্মসূচি পালন।

আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন ও সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর নেতৃত্বে দুপুর দেড়টার দিকে একদল শিক্ষক বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে চলে যান। অন্যদিকে প্রেস ক্লাবের সামনে থাকা আরেকদল শিক্ষক সেখানে অবস্থান ধরে রেখে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচির দাবি জানান এবং শহীদ মিনারে যেতে অস্বীকৃতি জানান।

দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকদের সরাতে অ্যাকশন নেয়। প্রথমে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, পরে শুরু হয় লাঠিচার্জ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন এবং রাস্তায় ছত্রভঙ্গ হয়ে পড়েন।

এ ঘটনায় আন্দোলনরত শিক্ষকদের মধ্যে চরম বিভ্রান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। একপক্ষ সরকারবিরোধী কঠোর কর্মসূচির পক্ষে অবস্থান নিলেও অন্যপক্ষ দাবি আদায়ের আন্দোলনকে “গণতান্ত্রিক ও ধৈর্যশীল পথে রাখার” পরামর্শ দিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, জনদুর্ভোগ ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অ্যাকশন নেওয়া হয়েছে। তবে আহত শিক্ষকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বললেন, কে নিউজ করেছে, কার এত জ্বালা

আগস্ট ২৫, ২০২৬
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

আগস্ট ২৫, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভা পুনর্গঠন: শনিবারের মধ্যে ৩ মন্ত্রণালয়ে হচ্ছে রদবদল, নতুন করে আসতে পারেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বললেন, কে নিউজ করেছে, কার এত জ্বালা

আগস্ট ২৫, ২০২৬

রাজধানীতে অবৈধ অস্ত্রসহ শাখা ছাত্রদল নেতা গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

৫,৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

আগস্ট ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version