Sunday, October 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home প্রধান সংবাদ

ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান

October 13, 2025
A A

রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল এক্সটেনশন শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ঢাবির শিক্ষার্থীরা। রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং উভয় পক্ষ ইট-পাটকেল ও লাঠি-সোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউমার্কেট ও শাহবাগ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

ঢাকা কলেজ সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী শাহিন মৃধা শাহনেওয়াজ হলের সামনে ‘আখরস’ নামে একটি ফুটকার্ট দোকান বসান। হলের শিক্ষার্থীরা দোকান বসানোর প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয়। রাত পৌনে ১টার দিকে ঢাকা কলেজ ছাত্রাবাসে প্রচার শুরু হয় যে, শাহনেওয়াজ হলের শিক্ষার্থীরা এক কলেজ শিক্ষার্থীকে আটক রেখেছে। এরপর ঢাকা কলেজের ৬০-৭০ জন শিক্ষার্থী হলে গেলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা কলেজ শাখার মুখপাত্র আশরাফুল হাফিজ গুরুতর আহত হন। মাথায় ইটের আঘাতে রক্তক্ষরণ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেয়। তিনি জানান, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাবির স্যার এ.এফ. রহমান হলের জিএস হাবিবুল্লাহ হাবিব বলেন, “আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি।” ঢাকা কলেজ ছাত্রদল নেতা শেখ মোশাররফ পারভেজ বলেন, “আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ঝামেলা থামানোর চেষ্টা করেছি। শাহিনের বিষয়ে বিস্তারিত কিছু জানি না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ ড. কাজী মাহফুজুল হক শুপণ জানান, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। প্রক্টরের রুটিন দায়িত্বে থাকা মুহাম্মদ মাহবুব কায়সার বলেন, “ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে; প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল একটি দোকান বসানোকে কেন্দ্র করে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।

Related Posts

আন্তর্জাতিক

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

October 18, 2026
আওয়ামী লীগ

বিএনপি ও নিষিদ্ধ ছাত্রলীগের যৌথ হামলা: জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

October 18, 2026
আওয়ামী লীগ

ফ্যাসিবাদের শক্ত ঘাঁটি গাজীপুরে নতুন চক্রান্ত: টার্গেট দেশের স্বাবলম্বী ফার্মা ইন্ডাস্ট্রি

October 18, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে পদদলিত হয়ে নিহত ২০

October 18, 2026

বিএনপি ও নিষিদ্ধ ছাত্রলীগের যৌথ হামলা: জামায়াত সমর্থক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা

October 18, 2026

ফ্যাসিবাদের শক্ত ঘাঁটি গাজীপুরে নতুন চক্রান্ত: টার্গেট দেশের স্বাবলম্বী ফার্মা ইন্ডাস্ট্রি

October 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version