শুক্রবার, মার্চ ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

এবার জামায়াতসহ সমমনা ৮ দল একসঙ্গে মাঠে নামছে

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
অক্টোবর ১৯, ২০২৫
A A
এবার জামায়াতসহ সমমনা ৮ দল একসঙ্গে মাঠে নামছে
Share on FacebookShare on Twitter

তিন দফায় অভিন্ন কর্মসূচি পালনের পর এবার একসঙ্গে মাঠে নামছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যেই ওই আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে তারা।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘সমমনা রাজনৈতিক দলসমূহ’ আয়োজিত সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—

সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

২৫ অক্টোবর সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আরওপড়ুন

ইফতারে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

এবার ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

২৭ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে (উচ্চ কক্ষসহ) পিআর পদ্ধতি চালু করা;
২. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা;
৩. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;
৪. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা;
৫. জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারি করা।

নেতারা জানান, চলমান আন্দোলনের চতুর্থ পর্ব হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২৭ অক্টোবরের মধ্যে দাবি মানা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

নেতারা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদে স্বাক্ষরের পর আমাদের আন্দোলনের মূল কারণ হলো—সনদ বাস্তবায়নের আইন ও গণভোটের বিষয়টি এখনো লিখিতভাবে নিশ্চিত হয়নি।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। সরকার, ঐকমত্য কমিশন এবং জনগণের কাছে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে চাই। সরকার সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে পারবে, তবে জাতীয় নির্বাচনের দিন এর সঙ্গে গণভোট নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।”

গোলাম পরওয়ার যোগ করেন, “আমরা অভিন্ন কর্মসূচি পালন করেছি, এখন সময়ের দাবি অনুযায়ী যৌথভাবে আন্দোলনের পথে হাঁটছি। তবে এটি কোনো নির্বাচনি জোট নয়—জোট গঠনের বিষয়ে আলোচনা হয়নি। সময়ই বলে দেবে আমরা কোন পথে যাব।”

এ সময় ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, “দেশ ও জাতির স্বার্থে আমরা ধাপে ধাপে অগ্রসর হচ্ছি।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জয়েন্ট সেক্রেটারি লস্কর মোহাম্মদ তাজরিরসহ অন্যান্য দলীয় শীর্ষ নেতারা

সম্পর্কিত খবর

ইফতারে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪
বাংলাদেশ

ইফতারে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

মার্চ ২০, ২০২৬
এবার ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির
জামায়াত

এবার ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

মার্চ ২০, ২০২৬
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা মহিলা জামায়াতের
জামায়াত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা মহিলা জামায়াতের

মার্চ ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরান এখন যুদ্ধের আগের তুলনায় অনেক শক্তিশালী: মার্কিন অধ্যাপক

ইরান এখন যুদ্ধের আগের তুলনায় অনেক শক্তিশালী: মার্কিন অধ্যাপক

মার্চ ২০, ২০২৬
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

মার্চ ২০, ২০২৬
ইফতারে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

ইফতারে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

মার্চ ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০