তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।
একটি আপিল করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট নাগরিক, আরেকটি আপিল করেছে বিএনপি।
এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। তখন আদালত জানিয়েছিলেন, এ বিষয়ে পুনরায় শুনানি নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় মামলাটির শুনানির দিন নির্ধারণ করা হয়।







