রবিবার, এপ্রিল ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘নির্বাচনডা হোক তোরে মাইরা ফেলামু’— স্বেচ্ছাসেবক দল নেতার অডিও ভাইরাল

তুর্জ খান - তুর্জ খান
নভেম্বর ৩, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ও ৬ নম্বর ওয়ার্ড (আঞ্চলিক) স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন অর রশিদের বিরুদ্ধে বস্তির এক বাসিন্দাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।

রবিবার (২ নভেম্বর) রাতে ফেসবুকে ভাইরাল হওয়া ৫১ সেকেন্ডের কল রেকর্ডে শোনা যায়, হারুন নামের ওই নেতা বস্তির এক বাসিন্দার কাছে বিদ্যুৎ বিলের টাকা দাবি করেন। ওই ব্যক্তি ১ হাজার টাকার বেশি দিতে রাজি না হলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ নির্বাচনের পর মেরে ফেলার হুমকি দেন হারুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর ৬ নম্বর টু ব্লক বস্তিতে হারুনের নিয়ন্ত্রণে রয়েছে কয়েকশ’ অবৈধ বিদ্যুৎ সংযোগ। এসব সংযোগের মাধ্যমে তিনি প্রতি মাসে বস্তিবাসীর কাছ থেকে বিদ্যুৎ বিল আদায় করেন। প্রায় দুই মাস আগে ডেসকো ওই এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগে হারুনের বিরুদ্ধে মামলা করে এবং ১৩ লাখ টাকা জরিমানা ধার্য করে। ওই মামলার টাকা জোগাড় করতে তিনি বস্তিবাসীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করছিলেন। এর মধ্যে এক ব্যক্তি তার চাওয়া টাকা দিতে রাজি না হওয়ায় হারুন তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরওপড়ুন

জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা

সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

এ ব্যাপারে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা হারুন অর রশিদ বলেন, “আমি বস্তিতে বিদ্যুতের সংযোগ দিয়ে ১৩ লাখ টাকার মামলা খাইছি। আমি রাগের মাথায় কথাগুলো বলেছি। ওরা যদি টাকা ঠিকমতো না দেয়, তাহলে আমি কি গায়ের রক্ত বেচে বিদ্যুতের লাইন চালাবো?”

রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজেদুল আলম টুটুল বলেন, “অডিওটা আমিও শুনেছি। তার অপকর্মের দায় সংগঠন নেবে না। এখানে আমাদের অভিভাবক আমিনুল হক ভাই আছেন, তিনি যা সিদ্ধান্ত নেবেন, তাই হবে।”

অডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা
বাংলাদেশ

জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা

এপ্রিল ১২, ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
বাংলাদেশ

সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

এপ্রিল ১২, ২০২৬
আসন্ন ডিএনসিসি নির্বাচনে এবি পার্টির প্রার্থী ফুয়াদ
বাংলাদেশ

আসন্ন ডিএনসিসি নির্বাচনে এবি পার্টির প্রার্থী ফুয়াদ

এপ্রিল ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যোগ্যতার প্রশ্নে তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদে ৯ বিল পাস, গুম আইন বিষয়ে যে সিদ্ধান্ত হলো

    0 shares
    Share 0 Tweet 0
  • ২০২৩ সালে শিলং থেকে স্কাইপ মিটিংয়ে সালাহউদ্দিন, উপস্থিত ছিলেন তারেক রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরব সংকেতেও লুকিয়ে থাকে ক্যানসার, যেসব লক্ষণে সতর্ক হবেন

    0 shares
    Share 0 Tweet 0
  • যুদ্ধবিরতির বার্তায় বড় ভুল, ইন্টারনেটে ঝড় তুলেছে পাক প্রধানমন্ত্রীর পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরান দুর্বল হলেও পরাজিত নয়: মার্কিন গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর রিপোর্ট

ইরান দুর্বল হলেও পরাজিত নয়: মার্কিন গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর রিপোর্ট

এপ্রিল ১২, ২০২৬
রুশ তেলের বিকল্প উৎস সিঙ্গাপুর-মালয়েশিয়া; তবুও কেন নজর গুজরাটে?

রুশ তেলের বিকল্প উৎস সিঙ্গাপুর-মালয়েশিয়া; তবুও কেন নজর গুজরাটে?

এপ্রিল ১২, ২০২৬
হরমুজ প্রণালি ইরানের হাতেই রয়েছে, টোল দিতে হবে ইরানি মুদ্রায়: ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার

হরমুজ প্রণালি ইরানের হাতেই রয়েছে, টোল দিতে হবে ইরানি মুদ্রায়: ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার

এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০