বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

বিএনপির সব আসনের প্রার্থী চূড়ান্ত হচ্ছে চলতি মাসেই

নভেম্বর ১৬, ২০২৫
A A
বিএনপির সব আসনের  প্রার্থী চূড়ান্ত হচ্ছে চলতি মাসেই
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের শুরুতে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। তবে মাদারীপুর-১ আসনের মনোনয়ন স্থগিত হওয়ায় এখনো ৬৪ আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। দলীয় সূত্র বলছে, নভেম্বরের মধ্যেই বাকি সব আসনের মনোনয়ন ঘোষণা করা হবে।

৬৪ আসন এখনো ঝুলে আছে

বিএনপি এখনো ৬৪ আসনে প্রার্থী ঘোষণা করেনি। দলীয় সূত্র জানায়, এর মধ্যে কিছু আসন যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছাড় দেওয়া হচ্ছে, আর কিছু আসনে রয়েছেন একাধিক হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশী। শীর্ষ নেতৃত্বের ধারণা, তফসিল ঘোষণার আগেই এসব বিরোধপূর্ণ আসনে সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব।

নির্বাচন নির্বিঘ্ন করতে চাই দল

নীতিনির্ধারকরা জানান, বিএনপি চায় আগামী ফেব্রুয়ারির প্রথমদিকে নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। এজন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার সম্ভাবনা ধরে তার আগেই মিত্রদের সঙ্গে আসন–সমঝোতা ও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চায় দলটি।

মিত্রদের উদ্বেগ ও আসন–সমঝোতা

যুগপৎ আন্দোলনের শরিকরা অভিযোগ করছেন, বিএনপি নিজস্ব প্রার্থীদের মাঠে নামালেও জোটের প্রার্থীরা আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়ায় প্রচারণা শুরু করতে পারছেন না। তাঁদের দাবি, দ্রুতই মিত্রদের প্রার্থী তালিকা প্রকাশ করতে হবে, নইলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে।

বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘‘গ্রিন সিগন্যাল দিলেও বিএনপি এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত দিচ্ছে না। এতে বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে।’’

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা সাইফুল হক অভিযোগ করেন, আসন–সমঝোতায় কালক্ষেপণ করা হচ্ছে। তাঁর ভাষায়, ‘‘এতে শরিকদের সঙ্গে মনস্তাত্ত্বিক দূরত্ব বাড়ছে, যা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। দ্রুত সমাধান না হলে বিকল্প ভাবনা আসতে পারে।’’

তাঁর মতে, সমঝোতায় রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রাখতে হবে—বিএনপির প্রার্থীর বিজয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মিত্রদের প্রার্থীর জয় নিশ্চিত করাও দলের দায়িত্ব।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘চলতি মাসেই মনোনয়ন প্রক্রিয়া শেষ হবে। শরিকদের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে। সমঝোতা হলে সবাই একসঙ্গে ঘোষণা দেবে।’’

তিনি আরও জানান, আরপিও সংশোধন না হলে নিবন্ধিত শরিকদের নিজ নিজ প্রতীক নিয়েই অংশ নিতে হবে।

বিরোধপূর্ণ আসনে পুনর্মূল্যায়ন চলছে

প্রাথমিক তালিকা ঘোষণার পর প্রায় ২৩ আসনে মনোনয়নবঞ্চিত নেতাদের তীব্র বিক্ষোভ দেখা যায়। এসব আসনে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথাও ভাবছেন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে বিভাগীয় ও স্থানীয় নেতাদের দায়িত্ব দিয়েছে বিএনপি।

আরওপড়ুন

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও এআই সৃষ্ট নয়; মিডিয়ায় অসত্য তথ্য

শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

দলীয় সূত্র বলছে, বিরোধপূর্ণ আসনে মাঠ পর্যায়ের অবস্থান নিরপেক্ষভাবে যাচাই করা হচ্ছে। এতে কিছু আসনে প্রাথমিক তালিকায় পরিবর্তন আসতে পারে।

সালাহউদ্দিন আহমেদ জানান, ‘‘বিরোধপূর্ণ আসনে মনোনীত ও মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সমঝোতা করানো হচ্ছে। যেসব আসনে এখনো মনোনয়ন দেওয়া হয়নি, সেগুলোও দ্রুত চূড়ান্ত করা হবে।’’

দলীয় শীর্ষ নেতারা আশা করছেন, সব বিরোধ দ্রুত মিটে যাবে এবং সবাই মিলে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবেন।

সম্পর্কিত খবর

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও এআই সৃষ্ট নয়; মিডিয়ায় অসত্য তথ্য
প্রধান সংবাদ

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও এআই সৃষ্ট নয়; মিডিয়ায় অসত্য তথ্য

জুলাই ২৯, ২০২৬
শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
আওয়ামী লীগ

শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন, এটা হতে পারে না, বললেন হাসনাত
এনসিপি

পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন, এটা হতে পারে না, বললেন হাসনাত

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

জুলাই ২৯, ২০২৬
প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও এআই সৃষ্ট নয়; মিডিয়ায় অসত্য তথ্য

প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও এআই সৃষ্ট নয়; মিডিয়ায় অসত্য তথ্য

জুলাই ২৯, ২০২৬
শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

শাপলা চত্বরের গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০