Wednesday, September 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯

November 21, 2025
A A

দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯–এ। বংশাল, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। একই সঙ্গে দুই শতাধিক মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়। নিহত হাজি আব্দুল রহিম ও তার ছেলে মেহরাব হোসেন রিমন ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় বাজার করতে যাওয়া সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিও নিহত হন। তার মা নুসরাত গুরুতর আহত এবং চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূকম্পনজনিত দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার মেয়ে। একই উপজেলার একটি টিনসেড ঘরের দেয়াল ধসে মারা গেছে এক বছরের শিশু ফাতেমা। শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

আরওপড়ুন

নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা ক্ষুণ্ন হয়েছে, সংস্কারের অঙ্গীকার ভেঙেছে সরকার: এইচআরডব্লিউ

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানশেড ভেঙে দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার শিশু সন্তান ওমরের মৃত্যু হয়। ভূমিকম্প শুরু হলে সন্তানদের নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে কাজেম আলী ভূঁইয়া এবং কাজীরচর নয়াপাড়ায় নাসির উদ্দিন প্রাণ হারান।

ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

Related Posts

নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা ক্ষুণ্ন হয়েছে, সংস্কারের অঙ্গীকার ভেঙেছে সরকার: এইচআরডব্লিউ
প্রধান সংবাদ

নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা ক্ষুণ্ন হয়েছে, সংস্কারের অঙ্গীকার ভেঙেছে সরকার: এইচআরডব্লিউ

September 23, 2026
ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা
প্রধান সংবাদ

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

September 23, 2026
প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো রমজান কাদিরভের বিজয়
আন্তর্জাতিক

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো রমজান কাদিরভের বিজয়

September 23, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা ক্ষুণ্ন হয়েছে, সংস্কারের অঙ্গীকার ভেঙেছে সরকার: এইচআরডব্লিউ

নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা ক্ষুণ্ন হয়েছে, সংস্কারের অঙ্গীকার ভেঙেছে সরকার: এইচআরডব্লিউ

September 23, 2026
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল ‘মাদকসেবন’র দায়ে কারাগারে

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল ‘মাদকসেবন’র দায়ে কারাগারে

September 23, 2026
নারীদের ‘গোলাপি বাসে’ উঠছে না তেলের খরচ, প্রতিদিন ৫০ হাজার টাকা ভর্তুকি

নারীদের ‘গোলাপি বাসে’ উঠছে না তেলের খরচ, প্রতিদিন ৫০ হাজার টাকা ভর্তুকি

September 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০