Wednesday, September 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

সৌদি ফেরত যাত্রীদের ভাইরাল ভিডিও, প্রকৃত ঘটনা

November 28, 2025
A A

সৌদি আরব থেকে আউট পাসে দেশে ফেরা যাত্রীদের ব্যাগ চুরির অভিযোগ নিয়ে ভাইরাল হওয়া ভিডিওর ঘটনাটি আসলে সৌদিতেই ঘটেছে—ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই নিশ্চিত করেছে।

১৪ নভেম্বর ঢাকায় পৌঁছানো ইথিওপিয়ান এয়ারলাইনসের ফ্লাইট (ET-618) থেকে নেমে ৭৮ জন বাংলাদেশি যাত্রী আগমনী টার্মিনালের বেল্ট-১ থেকে লাগেজ সংগ্রহ করতে গিয়ে দেখেন—অনেক ব্যাগের চেইন কাটা, তালা নেই, ভেতরের মালামালও অনুপস্থিত। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং ভিডিও ধারণসহ এয়ারলাইন্স স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারলাইন্স ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে জানা যায়, যাত্রীরা সবাই আউট পাস নিয়ে ফিরছিলেন। তাঁদের অনেকেই সৌদির কারাগার থেকে সরাসরি বিমানবন্দরে আসেন। আউট পাস যাত্রীদের কেবিন ব্যাগ সঙ্গে নেওয়ার অনুমতি দেয় না সৌদি ইমিগ্রেশন পুলিশ। সব ব্যাগ সৌদি পুলিশ নিজেরাই তল্লাশি করে, প্রয়োজন অনুযায়ী মালামাল জব্দ করে এবং তালা ভেঙে ব্যাগ পরীক্ষা করে। এরপর কোনো ট্যাগ ছাড়াই একত্রে ব্যাগগুলো এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করা হয়।

আরওপড়ুন

স্থানীয় সরকার নির্বাচন এ বছর হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী

সরকারি কমিটিতে বড় পরিবর্তন, পুনর্গঠনের উদ্যোগ

এই ব্যাগগুলো ঢাকায় নিয়মমাফিক সাধারণ লাগেজের সঙ্গে এসেছে এবং এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে শাহজালাল বিমানবন্দর অথরিটি।

এ ধরনের অভিযোগ অতীতেও আউট পাস যাত্রীদের ক্ষেত্রে ঘটেছে। বিষয়টি সৌদি কর্তৃপক্ষকে অবহিত করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্স। প্রবাসী শ্রমিকদের অধিকার, মর্যাদা ও মালামালের সুরক্ষা নিশ্চিত করতে সৌদি সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা জানিয়েছে কর্তৃপক্ষ।

Related Posts

স্থানীয় সরকার নির্বাচন এ বছর হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী
বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন এ বছর হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী

September 23, 2026
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
বাংলাদেশ

সরকারি কমিটিতে বড় পরিবর্তন, পুনর্গঠনের উদ্যোগ

September 23, 2026
রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

September 23, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাহবাগী থেকে বিএনপি অ্যাক্টিভিস্ট: বিটিভির নতুন অনুষ্ঠান ঘিরে ইমতিয়াজ মির্জা-জেসিন বিতর্ক

শাহবাগী থেকে বিএনপি অ্যাক্টিভিস্ট: বিটিভির নতুন অনুষ্ঠান ঘিরে ইমতিয়াজ মির্জা-জেসিন বিতর্ক

September 23, 2026
স্থানীয় সরকার নির্বাচন এ বছর হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন এ বছর হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী

September 23, 2026
বরফ গলাতে চায় দিল্লি, ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোনোর বার্তা

বরফ গলাতে চায় দিল্লি, ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোনোর বার্তা

September 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০