বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

নিজ দলের কর্মীকে আওয়ামী লীগ সাজিয়ে গ্রেফতার করালেন বিএনপি নেতাকর্মীরা

ডিসেম্বর ২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফলে জাল কাগজ তৈরি করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক পরিচয় তুলে বিএনপি কর্মী ফয়সাল পঞ্চায়েতকে গ্রেফতার করানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে আটক করে। পরে ২০২৪ সালের জুলাই–আগস্টে দায়ের করা একটি রাজনৈতিক মামলায় আদালতে সোপর্দ করলে ফয়সালকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অফিসিয়াল প্যাড ছড়িয়ে পড়ে, যেখানে দপ্তর সম্পাদকের স্থানে ফয়সালের নাম লেখা ছিল। ইউএনও আমিনুল ইসলামের বিরুদ্ধে সরকারি খাস জমির বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পরই ফয়সালকে নিয়ে বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, এক বছরের জন্য খাস জমি চাষাবাদের অনুমতি দিতে ইউএনওর সহযোগী হিসেবে ফয়সালসহ কয়েকজন কাজ করেছেন। এরপর থেকেই স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক হিসেবে তার নাম সামনে আসে।

গ্রেফতার ফয়সালের বোন মিম্মি পঞ্চায়েত দাবি করেন, তাদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং ফয়সাল কখনোই স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সম্পৃক্ত নন। পারিবারিক জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মোচন পঞ্চায়েত জাল কাগজ তৈরি করে তার ভাইকে আওয়ামী লীগ নেতার পরিচয়ে ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ফয়সালের চাচাতো ভাই রিয়াজ পঞ্চায়েত জানান, ফয়সাল কালাইয়া ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য এবং নতুন কমিটিতে পদপ্রত্যাশী। তিনি অভিযোগ করেন, একটি চক্র তাদের পরিবারের একাধিক সদস্যকে বিভিন্ন সময়ে মিথ্যা পরিচয়ে ফাঁসানোর চেষ্টা করেছে।

আরওপড়ুন

আরেকটি এলএনজি টার্মিনালের কাজ পাচ্ছে চীনা কোম্পানি

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

অন্যদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক দায়িত্বশীল নেতা জানান, ভাইরাল হওয়া প্যাডটি আসল হলেও দপ্তর সম্পাদকের স্থানে ফয়সালের নামটি ‘সুপার এডিটিং’-এর মাধ্যমে বসানো হয়েছে। তার দাবি, আসল দপ্তর সম্পাদক জসিমের নাম মুছে ফয়সালের নাম যুক্ত করা হয়েছে।

অভিযুক্ত মোসলেম পঞ্চায়েত ওরফে মোচন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কাউকে ফাঁসানোর সঙ্গে জড়িত নন এবং জমি দখল সংক্রান্ত বিরোধীরাই তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে বাউফল থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুল ইসলাম জানান, ফয়সালের গ্রেফতারের বিষয়টি প্রথমে থানা পুলিশ জানত না। ডিবি আটকের পর তারা বিষয়টি জানতে পারেন। তিনি আরও জানান, ফয়সালের রাজনৈতিক পরিচয় যাচাই করে আদালতকে অবহিত করা হবে।

সম্পর্কিত খবর

আরেকটি এলএনজি টার্মিনালের কাজ পাচ্ছে চীনা কোম্পানি
বাংলাদেশ

আরেকটি এলএনজি টার্মিনালের কাজ পাচ্ছে চীনা কোম্পানি

জুলাই ২৯, ২০২৬
এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই
প্রধান সংবাদ

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

জুলাই ২৯, ২০২৬
নিজেদের কলঙ্ক ঢাকতে শিবিরকে জড়িয়ে নোংরামি করছে ছাত্রদল
বাংলাদেশ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার নিন্দা জানাল ছাত্রশিবির

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আরেকটি এলএনজি টার্মিনালের কাজ পাচ্ছে চীনা কোম্পানি

আরেকটি এলএনজি টার্মিনালের কাজ পাচ্ছে চীনা কোম্পানি

জুলাই ২৯, ২০২৬
এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই

জুলাই ২৯, ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখাবেন না, সাংবাদিকদের উদ্দেশে রাকসু ভিপি

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখাবেন না, সাংবাদিকদের উদ্দেশে রাকসু ভিপি

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০