Wednesday, September 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

বগুড়ায় ভুয়া জামায়াত কর্মী সেজে ভাতার কার্ডের নামে প্রতারণা, আটক এক

December 8, 2025
A A

বগুড়ার সদরের বড় বেলাইল হিন্দুপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. মোকছেদ আলী (৪৭) নামে একজনকে স্থানীয়রা হাতেনাতে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বগুড়া সদর থানা পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

ভুক্তভোগীদের পক্ষ থেকে মো. মোমিনুল ইসলাম শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগে বলা হয়, কিছুদিন আগে মোকছেদ আলী ও তার সহযোগীরা এলাকায় গিয়ে বলেন—‘দাঁড়ি পাল্লা’ প্রতীকে ভোট দিলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ভাতার কার্ড করে দেওয়া হবে। এ প্রলোভনে দরিদ্র কয়েকজন তাদের এনআইডির ফটোকপি দেন।

শনিবার সকালে মোকছেদ আলী আবার গ্রামে গিয়ে সমাজসেবা অধিদপ্তরে অনলাইন আবেদন দেখানোর কথা বলে জনপ্রতি ২৫০ টাকা দাবি করেন। গোপীনাথ, মিলন, জমনী রানীসহ কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে মোমিনুল ইসলামসহ কয়েকজন তাকে গোপীনাথের বাড়ির সামনে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি ভাতার কার্ড সংক্রান্ত বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি, এতে ক্ষুব্ধ স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে ৯৯৯-এ ফোন করা হয়। কিছুক্ষণ পর পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে মোকছেদ আলীকে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

আরওপড়ুন

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নাই —পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

বগুড়া জামায়াতের শহর শাখার সেক্রেটারি আসম আব্দুল মালেক বলেন, আটক মোকছেদ আলী জামায়াতের কোনো পর্যায়ের কর্মী নন; তিনি প্রতারক ও টাউট প্রকৃতির ব্যক্তি। জামায়াতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহফুল আলম বলেন, আটক ব্যক্তি নিজেকে জামায়াত কর্মী দাবি করলেও এ বিষয়ে তারা এখনও নিশ্চিত নন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা
জামায়াত

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

September 23, 2026
তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নাই —পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার
বাংলাদেশ

তেলের দাম শুনে বাইক কেনার ইচ্ছা নাই —পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

September 23, 2026
এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার
বাংলাদেশ

এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার

September 23, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

ভারতে সাংবাদিকতার প্রশিক্ষণ, হানিট্র্যাপে ফেলার আশঙ্কা

September 23, 2026
প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো রমজান কাদিরভের বিজয়

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবারের মতো রমজান কাদিরভের বিজয়

September 23, 2026
সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা

September 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০