মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ঈদে মাঠে সরব বিএনপি জামায়াত নেতারা

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
জুন ১১, ২০২৫
A A
ঈদে মাঠে সরব বিএনপি জামায়াত নেতারা
Share on FacebookShare on Twitter

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ নিজ এলাকায় সরব হয়ে উঠেছেন বরিশালের বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। হেভিওয়েট থেকে শুরু করে তরুণ সংসদ সদস্য প্রার্থীরাও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে ঈদকেই বেছে নিয়েছেন।

কুশল বিনিময় করতে গিয়ে অনেকটা বিড়ম্বনায় পড়তে হয়েছে বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে না থাকা নেতাদের।

এলাকা সূত্র জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে বেশ কয়েক দিন আগ থেকেই ব্যস্ত সময় পার করেছেন বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। তারা ঈদের আগ থেকেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে কুশল বিনিময় করছেন। তবে নতুন প্রার্থী হিসেবে সবচেয়ে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা আবু নাসের মো. রহমাতুল্লাহ। ঈদের পর তিনি কয়েক হাজার নেতাকর্মী নিয়ে চরমোনাই এলাকায় ঈদ-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান করেছেন।

বরিশাল-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের সহ-সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ঈদের আগে থেকেই বরিশাল নগরীতে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানেও যোগ দেন তিনি। এ সময় জামায়াতে ইসলামের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এ নেতা।

আরওপড়ুন

অল্পের জন্য বেঁচে গেলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ

প্রশাসনে বিএনপি নেতাদের বসানো হচ্ছে: জামায়াতের দাবি

একইভাবে বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দীন স্বপন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারের (অ্যাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ঈদে এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন।

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও শোডাউন করে নিজের প্রার্থিতার কথা জানান দেন। ঈদের আগের দিন আগৈলঝাড়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সমর্থন ও দোয়া চান। এ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) সংসদীয় আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপি নেতা কর্নেল (অব.) মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. দুলাল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল এলাকার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার দাবি জানান। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

বরিশাল-৩ বাবুগঞ্জ মুলাদী সংসদীয় আসনে ঈদুল আজহার দ্বিতীয় দিন রোববার এলাকায় আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এ সময় তিনি এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জয়নাল আবেদীন ঈদের দিন এলাকায় আসেন এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সত্তার খান নির্বাচনি এলাকায় ঈদ পালন করেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদের গ্রামের বাড়ি বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে রোববার দুপুরে এক ঈদ পুনর্মিলনী, শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।

জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমীর ও বরিশাল-৩ আসন (বাবুগঞ্জ-মুলাদী) মনোনীত জামায়াতের প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর ঈদের দিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবার ঢাকায় ঈদ করলেও ঈদের পরের দিন সকালে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং বিকালে বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার ব্যবসায়ীদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ মেজবাহ উদ্দীন ফরহাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বরিশাল জেলা উত্তর বিএনপি সদস্য নেতা অ্যাডভোকেট এম হেলাল উদ্দীন, সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক হাওলাদার, বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মালেক, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু এলাকায় ঈদ করেছেন। এ নেতারা পৃথকভাবে মতবিনিময় ও গণসংযোগ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আবদুল জব্বার নিজ এলাকায় ঈদ উদযাপন করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন খান, বিএনপির কেন্দ্রীয় নেতা ও বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লায়ন নুরুল ইসলাম খান মাসুদ নিজ নিজ এলাকায় ঈদুল আজহা উদযাপন করেন। এ নেতারা পৃথকভাবে ঈদ পুনর্মিলনীতে যোগ দেন। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তিনি নিজ এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরকারবিরোধী আন্দোলনে মাঠে ছিলেন এবং এখনো নির্বাচনি মাঠে আছেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাতকারী অনেক বিএনপি নেতারাও এখন মাঠে আছেন। তিনি বলেন, আমি দলের জন্য কাজ করছি। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করব।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। সুখে-দুঃখে নেতাকর্মীদের পাশে আছি। আমি আশাবাদী দল আমার ত্যাগের মূল্যায়ন করবে। তবে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব বলে জানান এ নেতা।

সম্পর্কিত খবর

অল্পের জন্য বেঁচে গেলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ
এনসিপি

অল্পের জন্য বেঁচে গেলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ

মার্চ ১৭, ২০২৬
প্রশাসনে বিএনপি নেতাদের বসানো হচ্ছে: জামায়াতের দাবি
প্রধান সংবাদ

প্রশাসনে বিএনপি নেতাদের বসানো হচ্ছে: জামায়াতের দাবি

মার্চ ১৭, ২০২৬
অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির
জামায়াত

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

মার্চ ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

মার্চ ১৭, ২০২৬
অল্পের জন্য বেঁচে গেলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ

অল্পের জন্য বেঁচে গেলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ

মার্চ ১৭, ২০২৬
ইরানে ১০ বিদেশি নাগরিক গ্রেপ্তার: ৪ জনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

ইরানে ১০ বিদেশি নাগরিক গ্রেপ্তার: ৪ জনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০