Wednesday, September 23, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

যেখানে জাপা প্রার্থী দুর্বল সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেয়া যেতে পারে: জিএম কাদের

December 28, 2025
A A

যেখানে জাতীয় পার্টির প্রার্থী দুর্বল সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে এবং যেখানে জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী রয়েছে সেখানে বিএনপি সমর্থন দিলে সমঝোতার ভিত্তিতে জয় সম্ভব—এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (২৮ ডিসেম্বর) রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর জোট করার সুযোগ থাকে না। তবে আসনভিত্তিক সমঝোতা হতে পারে, যদিও বিএনপির সঙ্গে এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ভালো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, জাতীয় পার্টির তিনজন সংসদ সদস্য প্রার্থী বর্তমানে কারাগারে রয়েছেন। জামিনে মুক্ত হওয়ার পর আবার জুলাই মাসের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরওপড়ুন

নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা ক্ষুণ্ন হয়েছে, সংস্কারের অঙ্গীকার ভেঙেছে সরকার: এইচআরডব্লিউ

ছাত্রদল সভাপতির বক্তব্য সংঘাত ও সন্ত্রাসকে উসকে দিচ্ছে: শিবির সভাপতি

তিনি আরও বলেন, জাতীয় পার্টিই একমাত্র রাজনৈতিক দল যারা জুলাইয়ের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছে এবং দলীয়ভাবে রেজুলেশন পাস করে এই আন্দোলনকে সমর্থন দিয়েছে। অথচ সেই দলের প্রার্থীদের হত্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। তাদের জানানো হয়েছে, প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে জামিন দেওয়া হবে না। এটি ন্যায়বিচারের পরিপন্থী এবং স্বাধীন বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের শামিল।

জিএম কাদের অভিযোগ করেন, প্রশাসন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জাতীয় পার্টির প্রার্থীদের জুলাইয়ের মামলায় গ্রেপ্তার দেখানোর ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কমিশন সময় দিচ্ছে না। অথচ অন্য দলের সঙ্গে দিনে দুইবার করে আলোচনা করছে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে মনোনয়নপত্র অত্যন্ত জটিলভাবে তৈরি করা হয়েছে। এতে নতুন প্রার্থীরা সহজেই ভুল করতে পারেন এবং পরে নির্বাচনে অযোগ্য হয়ে পড়তে পারেন। জাতীয় পার্টির আশঙ্কা, বেআইনিভাবে তাদের প্রার্থীদের নির্বাচন থেকে বাদ দেওয়াকে আইনসঙ্গত দেখানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করা হতে পারে।

Related Posts

নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা ক্ষুণ্ন হয়েছে, সংস্কারের অঙ্গীকার ভেঙেছে সরকার: এইচআরডব্লিউ
প্রধান সংবাদ

নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা ক্ষুণ্ন হয়েছে, সংস্কারের অঙ্গীকার ভেঙেছে সরকার: এইচআরডব্লিউ

September 23, 2026
ছাত্রদল সভাপতির বক্তব্য সংঘাত ও সন্ত্রাসকে উসকে দিচ্ছে: শিবির সভাপতি
অন্যান্য

ছাত্রদল সভাপতির বক্তব্য সংঘাত ও সন্ত্রাসকে উসকে দিচ্ছে: শিবির সভাপতি

September 23, 2026
প্রধানমন্ত্রীর আগমনে আগে থেকেই সতর্ক ছিল নিউইয়র্ক বিএনপি
বিএনপি

প্রধানমন্ত্রীর আগমনে আগে থেকেই সতর্ক ছিল নিউইয়র্ক বিএনপি

September 23, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0
  • মরিয়মের আত্মহত্যার নেপথ্যে মানসিক নিপীড়ন ও ব্যক্তিগত গোপনীয়তা হরণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • মসজিদের ভেতরে চেয়ার-টেবিল, সোফা বসিয়ে এমপির সভা: আলোচনা-সমালোচনার ঝড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পিকার

গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পিকার

September 23, 2026
নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা ক্ষুণ্ন হয়েছে, সংস্কারের অঙ্গীকার ভেঙেছে সরকার: এইচআরডব্লিউ

নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা ক্ষুণ্ন হয়েছে, সংস্কারের অঙ্গীকার ভেঙেছে সরকার: এইচআরডব্লিউ

September 23, 2026
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল ‘মাদকসেবন’র দায়ে কারাগারে

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল ‘মাদকসেবন’র দায়ে কারাগারে

September 23, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০