Monday, September 21, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home বাংলাদেশ

জকসু নির্বাচনে নারী শিক্ষার্থী হেনস্তা: গণতান্ত্রিক রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন মোনামী

January 6, 2026
A A
জকসু নির্বাচনে নারী শিক্ষার্থী হেনস্তা: গণতান্ত্রিক রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন মোনামী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিন্ন প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রী ও জবি শিক্ষার্থী মাহিমা আক্তারকে হেনস্তার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন মোনামী।

একটি লিখিত প্রতিক্রিয়ায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অঙ্গনে যে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক আচরণে সেই আশা কিছুটা জাগ্রত হয়েছিল। অন্তত বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের পক্ষ থেকে সুস্থ, সহযোগিতামূলক ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা দেখা যাবে—এমন প্রত্যাশা ছিল।

তবে জকসু নির্বাচনে ভিন্ন দলের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তা এবং প্রকাশ্যে জোরপূর্বক হিজাব ও নিকাব খুলতে বাধ্য করার চেষ্টাকে তিনি লজ্জাজনক ও দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের আচরণ কীভাবে সুস্থধারার রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে এবং এটি কেমন রাজনৈতিক চর্চার উদাহরণ।

আরওপড়ুন

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণার্থে গড়ে, ছাত্রদল ভাঙ্গে!

শেহরীন আমিন মোনামী আরও বলেন, একটি বড় গণঅভ্যুত্থানের পরও যদি দেশের মেয়েদের সম্মান নিশ্চিত করা না যায়, তাহলে তা জাতির জন্য গভীর হতাশার বিষয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে এমন ঘটনার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব এড়িয়ে যেতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, এই ঘটনায় কথা বলার কারণে তাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক হিসেবে আখ্যা দেওয়া হতে পারে, এমন আশঙ্কা থাকলেও তিনি ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া থেকে সরে আসবেন না। গণতান্ত্রিক ও সুস্থ রাজনৈতিক চর্চা হলে ভবিষ্যতে যে কোনো পক্ষের পক্ষেই কথা বলবেন বলেও তিনি মন্তব্য করেন।

Related Posts

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি
বাংলাদেশ

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

September 21, 2026
ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণার্থে গড়ে, ছাত্রদল ভাঙ্গে!
রাজনীতি

ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণার্থে গড়ে, ছাত্রদল ভাঙ্গে!

September 21, 2026
সংখ্যাগরিষ্ঠতার জোরে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার: গোলাম পরওয়ার
জামায়াত

সংখ্যাগরিষ্ঠতার জোরে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার: গোলাম পরওয়ার

September 21, 2026

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক মুসলিম হলের ১০১ নম্বর কক্ষ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামিক টিভি ফিরলেও আটকে দিগন্ত টিভি: আগে চায় শত কোটি টাকার ক্ষতিপূরণ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

September 21, 2026
ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণার্থে গড়ে, ছাত্রদল ভাঙ্গে!

ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণার্থে গড়ে, ছাত্রদল ভাঙ্গে!

September 21, 2026
রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, পার্লামেন্টে আরও শক্ত অবস্থান

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, পার্লামেন্টে আরও শক্ত অবস্থান

September 21, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০