ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও হল সংসদের নেতৃবৃন্দ সোমবার বিকেল সাড়ে ৩টায় কবি জসীম উদ্দীন হলে ‘পল্লী তোরণ’ নামের নতুন প্রবেশদ্বারটির ফলক উন্মোচন করেন। হল সংসদের এই উদ্যোগে প্রথমবারের মতো হলে একটি আনুষ্ঠানিক তোরণ নির্মিত হলো।
তোরণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ইসলামী ছাত্রশিবিরের শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, দেশের প্রতিটি ক্যাম্পাসে সংগঠনটি নিজেদের অর্থায়ন ও স্পন্সরশিপের মাধ্যমে নানা উন্নয়নমূলক এবং কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে ছাত্রশিবিরের এই ধরনের গঠনমূলক উদ্যোগ প্রশংসিত হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশ ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক ভূমিকার তীব্র সমালোচনা করা হয়। অনেকেই অভিযোগ করে বলেন, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর উদ্যাগে ২৫ লাখ টাকা খরচে আধুনিকায়ন করা মেডিকেল সেন্টারের নামফলক ভেঙে ফেলা হয়েছে, যা ঢাবির বিজয় একাত্তর হলের পর আরেকটি ধ্বংসাত্মক নজির। শিক্ষার্থীদের কল্যাণে নতুন কিছু তৈরি বা গঠন করার নজির না থাকলেও ছাত্রদল ও সংশ্লিষ্টরা কেবল অন্যের ভালো কাজ ও অর্জনের চিহ্ন মুছে ফেলা এবং ভাঙচুরেই লিপ্ত রয়েছে বলে তারা দাবি করেন।







