সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দল বেসামাল হয়ে গেছে

নির্বাচনী জনসভায় গোলাম পরওয়ার

জানুয়ারি ৩১, ২০২৬
A A
দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দল বেসামাল হয়ে গেছে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী একটি দল দিশেহারা হয়ে পড়েছে এবং তারা ফ্যাসিবাদী আচরণে জড়িয়ে পড়েছে। এর ফলেই বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। তিনি অভিযোগ করেন, কোরআনের হাফেজদেরও ফ্যাসিবাদী কায়দায় পিটিয়ে হত্যা করা হচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটপ্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নারীরা যখন দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে সভা কিংবা গণসংযোগে যাচ্ছেন, তখন তাদের ওপর হামলা চালানো হচ্ছে। শুধু তাই নয়, শেরপুরে জামায়াতে ইসলামীর এক উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে নির্যাতন করে শহিদ করা হয়েছে। তিনি বলেন, এই সহিংস চরিত্রের পরিবর্তন ঘটাতে হলে দাঁড়িপাল্লার পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ শাসনকারী আগের তিনটি দল বা তাদের কোনো নেতাই দাবি করতে পারবেন না যে তারা দুর্নীতি, অপশাসন ও চাঁদাবাজিমুক্ত ছিলেন। এ কারণেই জনগণ পরিবর্তন চায়।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ছয়টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের দল এনসিপি এবং এলডিপিসহ ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই জোটের বিরুদ্ধে দুর্নীতি বা দলীয়করণের কোনো অভিযোগ নেই। আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলে এমন একটি সুশাসিত সমাজ গড়া হবে, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সব ধর্মের মানুষ সমান ইনসাফপূর্ণ অধিকার নিয়ে শান্তি ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবে।

আরওপড়ুন

এনসিপির সঙ্গে ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ৫ আগস্টের পর যারা দোকানপাট, হাটবাজার, বাসস্ট্যান্ড ও টেম্পোস্ট্যান্ডে চাঁদাবাজি করেছে, তারাই এখন হুমকি দিচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরও দাঁড়িপাল্লায় ভোট না দেওয়ার ভয় দেখানো হচ্ছে। তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তাই কারা এসব চাঁদাবাজি ও হামলার সঙ্গে জড়িত, তা জনগণের জানা। অথচ তারাই এখন শান্তির বাংলাদেশ গড়ার কথা বলছে।

নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমির ও জোটপ্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী-কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ও জিএস মো. মাজহারুল ইসলাম, জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, জেলা সহ-সেক্রেটারি অধ্যক্ষ হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল, সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

এনসিপির সঙ্গে ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক
এনসিপি

এনসিপির সঙ্গে ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২৭, ২০২৬
সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার
প্রধান সংবাদ

সরকারি ১১ প্রতিষ্ঠানে শীর্ষ পদে ১ বছরের জন্য বিএনপি নেতারা, কী বার্তা দিচ্ছে সরকার

জুলাই ২৭, ২০২৬
জামায়াত কর্মী পেলেই হাত-পা ভাঙব: বিএনপি নেতার বক্তব্য ঘিরে তোলপাড়
জামায়াত

জামায়াত কর্মী পেলেই হাত-পা ভাঙব: বিএনপি নেতার বক্তব্য ঘিরে তোলপাড়

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাভারে ছেলে পিটিয়ে হত্যা করেছে বাবাকে

সাভারে ছেলে পিটিয়ে হত্যা করেছে বাবাকে

জুলাই ২৭, ২০২৬
এনসিপির সঙ্গে ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

এনসিপির সঙ্গে ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২৭, ২০২৬
প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০