বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তুর্জ খান - তুর্জ খান
ফেব্রুয়ারি ১১, ২০২৬
A A
ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Share on FacebookShare on Twitter

ফেনী পৌরসভায় একটি ভাড়া বাসা থেকে রোকসানা আক্তার লিপি (৩১) নামে এক মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের মোকছেদুর রহমান সড়কের ‘খালেক ম্যানশন’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিপি ওই ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক এবং পৌর বিএনপির সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, লিপি আমেরিকা প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী এবং তার ১৩ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। নির্বাচনের প্রচারণায় ব্যস্ত থাকায় মেয়েকে মায়ের বাসায় পাঠিয়ে তিনি ওই ফ্ল্যাটে একা ছিলেন। সারাদিন ফোনে সাড়া না পেয়ে স্বজনরা বাসায় গিয়ে দেখেন দরজা ভেতর থেকে আটকানো। পরে জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

লিপির মৃত্যুতে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তার রাজনৈতিক সহকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে এক নেত্রী জানান, একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও তার মৃত্যুর খবর শুনে দীর্ঘ সময়েও বিএনপির শীর্ষ কোনো নেতাকে হাসপাতালে দেখা যায়নি। নিহতের বোন জানিয়েছেন, স্বামীর সঙ্গেও লিপির কোনো কলহ ছিল না, ফলে এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরওপড়ুন

আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলচেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নূর তানজিলা এই ঘটনাকে রহস্যজনক অভিহিত করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা নিশ্চিত নয়। তবে লিপির ব্যবহৃত মোবাইল ফোনটি পরীক্ষা করলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো সূত্র পাওয়া যেতে পারে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, প্রাথমিক আলামতে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গলার পাশে আঙুল আটকে থাকায় মনে হচ্ছে ফাঁস লাগার সময় তিনি বাঁচার চেষ্টা করেছিলেন। নিহতের মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলচেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

ফেব্রুয়ারি ১২, ২০২৬
জামায়াত

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা
প্রধান সংবাদ

অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

    এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

    0 shares
    Share 0 Tweet 0
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজ এলাকার বাইরে অবস্থানে ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই দিন দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভোরের আলো ফুটতেই কেন্দ্রের সামনে ভোটারের দীর্ঘ লাইন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলচেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০