শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি, ১৫১ আসনের লড়াই তুঙ্গে

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ১২, ২০২৬
A A
বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি, ১৫১ আসনের লড়াই তুঙ্গে
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ফলাফল ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে। অন্যদিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে জামায়াত প্রার্থীরা শক্ত অবস্থানে আছেন। সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

জামায়াতের সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে তারা ১৭৫টি আসনকে লক্ষ্য হিসেবে দেখছে। এসব আসনের বেশিরভাগে তারা এগিয়ে আছেন অথবা কখনো এগিয়ে আবার কখনো পিছিয়ে পড়ছেন—এমন অবস্থায় রয়েছেন।

অন্যদিকে বিএনপি সূত্র দাবি করেছে, প্রায় ১৮০টি আসনে তাদের প্রাধান্য রয়েছে। দেশের বিভিন্ন স্থানে জামায়াত প্রার্থীদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও সংখ্যার দিক থেকে বিএনপি প্রার্থীরাই প্রাথমিকভাবে এগিয়ে আছেন বলে তাদের দাবি।

কয়েকটি আসনের প্রাথমিক ফলে দেখা গেছে, কুমিল্লা-৪ আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহ প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তারেক রহমান এগিয়ে রয়েছেন। ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এগিয়ে আছেন।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন। ঝিনাইদহ-1 আসনে বিএনপি প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ১ লাখ ৭১ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আরওপড়ুন

ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী

ভোট গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

রংপুরে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন নিশ্চিত বিজয়ের পথে রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জামায়াত প্রার্থীরা এগিয়ে আছেন। ভোলা-১ আসনে বিএনপি জোটের আন্দালিব রহমান পার্থ বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ১১৪টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফলে তিনি পেয়েছেন ১০ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. নজরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৬৪ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপি জোটের জোনায়েদ সাকি এগিয়ে আছেন। ৯৮টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলে তিনি পেয়েছেন ৭ হাজার ৫৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মহসীন পেয়েছেন ৩ হাজার ৬ ভোট।

হবিগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়া বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া কাছাকাছি অবস্থানে আছেন।
ঢাকা-১৩ আসনে জামায়াত জোটের মামুনুল হক ও বিএনপির ববি হাজ্জাজের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। ১৩৮টি কেন্দ্রের মধ্যে ২টির ফলে ববি হাজ্জাজ পেয়েছেন ৭১৫ ভোট, আর মামুনুল হক পেয়েছেন ৮৪৪ ভোট।

এছাড়া ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস ও জামায়াত জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। সিলেট-২ আসনে বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এগিয়ে রয়েছেন। ঢাকা-১৪ আসনে জামায়াতের ব্যারিস্টার আরমান এগিয়ে আছেন।

সম্পর্কিত খবর

ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী
জামায়াত

ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ভোট গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপি

ভোট গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জামায়াত প্রার্থীর কাছে শোচনীয় পরাজয়ের পথে জিএম কাদের
প্রধান সংবাদ

জামায়াত প্রার্থীর কাছে শোচনীয় পরাজয়ের পথে জিএম কাদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

    নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজ এলাকার বাইরে অবস্থানে ৮২ ঘণ্টার নিষেধাজ্ঞা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই দিন দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা-১২ আসনে ‘দাঁড়িপাল্লা’র চমক; সাইফুল আলম মিলনের ঐতিহাসিক বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভোট গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোট গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জামায়াত প্রার্থীর কাছে শোচনীয় পরাজয়ের পথে জিএম কাদের

জামায়াত প্রার্থীর কাছে শোচনীয় পরাজয়ের পথে জিএম কাদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
৬৩ হাজার ভোটে হারুনকে হারিয়ে বিজয়ী জামায়াতের বুলবুল

৬৩ হাজার ভোটে হারুনকে হারিয়ে বিজয়ী জামায়াতের বুলবুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০