বুধবার, জুন ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল-নাগাল্যান্ড

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
A A
দাবানলে পুড়ছে ভারতের অরুণাচল-নাগাল্যান্ড
Share on FacebookShare on Twitter

ভারতের অরুণাচল ও নাগাল্যান্ডের দুর্গম পার্বত্য অঞ্চলে গত পাঁচ দিন ধরে জ্বলতে থাকা ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে একযোগে কাজ করছে দেশটির সেনাবাহিনী ও বিমানবাহিনী। অরুণাচলের আনজাও জেলার ওয়ালং এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ ফুট উচ্চতায় গত ১৩ ফেব্রুয়ারি এই আগুনের সূত্রপাত হয়। শুষ্ক আবহাওয়া ও প্রতিকূল ভৌগোলিক অবস্থার কারণে দ্রুত ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রণে আনতে আকাশপথে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, তাদের হেলিকপ্টারগুলো ওয়ালং এলাকায় এ পর্যন্ত প্রায় ১ লাখ ৩৯ হাজার ৮০০ লিটার পানি নিক্ষেপ করে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। একইভাবে নাগাল্যান্ডের জুকৌ ভ্যালিতেও এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে নিকটস্থ লেক থেকে পানি সংগ্রহ করে খাড়া পাহাড়ি ঢালে ছিটানো হচ্ছে। দমকা বাতাস এবং ধোঁয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় বনভূমি শুকিয়ে যাওয়া এবং পাহাড়ের ঢালে ঐতিহ্যবাহী ‘ঝুম চাষের’ জন্য আগুন দেওয়ার পদ্ধতি এই দাবানলের অন্যতম কারণ হতে পারে। ৯,৫০০ ফুটেরও বেশি উচ্চতায় থাকা সংকীর্ণ পর্বতশ্রেণিতে আগুন ছড়িয়ে পড়ায় বন্যপ্রাণী ও বনজ সম্পদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আরওপড়ুন

জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল

পারমাণবিক ও সামরিক শক্তি আরও জোরদারের নির্দেশ কিম জং উনের

সেনা ও বিমানবাহিনীর সমন্বিত এই অভিযানে আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জামের পাশাপাশি ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। দুর্গম পাহাড়ের যেসব জায়গায় স্থলপথে পৌঁছানো সম্ভব নয়, সেখানে আকাশপথের এই তৎপরতা আগুনের বিস্তার রোধে প্রধান ভূমিকা রাখছে। তবে আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত নতুন করে আগুনের ঝুঁকি থেকে যাওয়ায় পুরো অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল
আন্তর্জাতিক

জমজমাট ইরানের তেলের বাজার, এক সপ্তাহে রপ্তানি ৩ কোটি ৬০ লাখ ব্যারেল

জুন ২৩, ২০২৬
পারমাণবিক ও সামরিক শক্তি আরও জোরদারের নির্দেশ কিম জং উনের
আন্তর্জাতিক

পারমাণবিক ও সামরিক শক্তি আরও জোরদারের নির্দেশ কিম জং উনের

জুন ২৩, ২০২৬
হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে না বললেন সিরিয়ার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে না বললেন সিরিয়ার প্রেসিডেন্ট

জুন ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নিষিদ্ধের দাবি তোলা বিএনপি এমপির বিরুদ্ধে ফোনে হুমকির অভিযোগ

জামায়াত নিষিদ্ধের দাবি তোলা বিএনপি এমপির বিরুদ্ধে ফোনে হুমকির অভিযোগ

জুন ২৪, ২০২৬
‘শিবির নেতা খুনের ঘটনাটি ব্যক্তিগত, দায় নেবে না বিএনপি’

‘শিবির নেতা খুনের ঘটনাটি ব্যক্তিগত, দায় নেবে না বিএনপি’

জুন ২৩, ২০২৬
সরকারকে বিরোধীদলীয় নেতা  বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজে বের করুন

সরকারকে বিরোধীদলীয় নেতা বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজে বের করুন

জুন ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০