Thursday, October 22, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

খালেদা জিয়াকে পাশের এক দেশ বিষ প্রয়োগে মেরে ফেলতে চেয়েছিল: লন্ডনে নাসের রহমান

July 9, 2025
A A
খালেদা জিয়াকে পাশের এক দেশ বিষ প্রয়োগে মেরে ফেলতে চেয়েছিল: লন্ডনে নাসের রহমান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওই পাশের দেশটি বিষ প্রয়োগে মেরে ফেলতে চেয়েছিল। এটা কিন্তু সত্য ঘটনা। এটা আরেকটা পরাশক্তি ধরে ফেলছিল। ভারতীয় সেনাবাহিনীর মেজর কারারক্ষী হিসেবে ওই জেলখানায় ঢুকেছিল এক বছর যাবত। সেনাবাহিনীর মেজর র‍্যাংকের। তার কাজ ছিল ইসরাইল যেভাবে ইয়াসির আরাফাতকে বিষ খাইয়ে মেরে ফেলছিল, ওই সেম বিষ অ্যাপ্লাই করার। তা ধরা পড়ে যায় এক মাস যাওয়ার পর পরেই। কিন্তু ওই বিষ কিছু ক্রিয়া করায় বেগম জিয়ার লিভারে অ্যাফেক্ট হয়ে যায়।

মঙ্গলবার রাতে লন্ডনে হোয়াইট চ্যাপল মাইদা গ্রিল হল রুমে যুক্তরাজ্যস্থ মৌলভীবাজার জেলার বিএনপি নেতৃবৃন্দ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই হাসিনা ডাইনি বলেছিল, যারা মদ খায় তাদের লিভার সিরোসিস হয়। অথচ এই হাসিনা বিষ খাইয়ে ছিল বলেই ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে।

নাসের বলেন, আমি জানি না আল্লাহ তায়ালা কোন আটটা দোজখ রাখছেন হাসিনার জন্য। হয়ত হাসিনার জন্য নবম দোজখ ঠিক করবেন। এই বিষক্রিয়ার জন্য বেগম জিয়া শারীরিকভাবে দুর্বল হয়েছেন। নইলে তিনি এতটা দুর্বল হয়ে যাওয়ার কথা ছিল না। এখন লন্ডনে ভাল চিকিৎসা নেয়ার পর তিনি অনেকটা ভাল এবং সুস্থ আছেন।

মঙ্গলবার রাতে লন্ডনে হোয়াইট চ্যাপল মাইদা গ্রিল হল রুমে যুক্তরাজ্যস্থ মৌলভীবাজার জেলার বিএনপি নেতৃবৃন্দ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই হাসিনা ডাইনি বলেছিল, যারা মদ খায় তাদের লিভার সিরোসিস হয়। অথচ এই হাসিনা বিষ খাইয়ে ছিল বলেই ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে।

নাসের বলেন, আমি জানি না আল্লাহ তায়ালা কোন আটটা দোজখ রাখছেন হাসিনার জন্য। হয়ত হাসিনার জন্য নবম দোজখ ঠিক করবেন। এই বিষক্রিয়ার জন্য বেগম জিয়া শারীরিকভাবে দুর্বল হয়েছেন। নইলে তিনি এতটা দুর্বল হয়ে যাওয়ার কথা ছিল না। এখন লন্ডনে ভাল চিকিৎসা নেয়ার পর তিনি অনেকটা ভাল এবং সুস্থ আছেন।

তিনি বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার পর দেশটা এ পর্যায়ে এসেছে। আগামী নির্বাচনে তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ নয়া রাজনৈতিক দিগন্তের দিকে অগ্রসর হবে। তবে এ কথা ভুলে গেলে হবে না,যার সেক্রিফাইসের জন্য আমরা এ দেশটায় নতুন স্বাধীনতা ফিরে পেয়েছি, তিনি হলেন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। জীবনে সবচেয়ে বড় সেক্রিফাইজ তিনি করেছেন। আমরা কথায় কথায় সবাই ত্যাগী ত্যাগী নেতা বলে থাকি অথচ ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার দীর্ঘ আন্দোলন সংগ্রামে তিনি যে ত্যাগ শিকার করেছেন তা ভুলারমতো নয়।

প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসের রহমান বলেন, গত সাড়ে পনেরো বছর হিটলারের পর বোধহয় সবচেয়ে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের অধীনে আমরা ছিলাম। এ রেজিমের বিরুদ্ধে আন্দোলন করে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী হয়েছেন।

সবচেয়ে বেশি জেলে গেছেন বিএনপি নেতাকর্মী। সবচেয়ে বেশি মামলা খেয়েছেন বিএনপির নেতাকর্মী। সব চেয়ে বেশি গুমের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মী। খুনের শিকার হয়েছে বিএনপি।

নাসের রহমান প্রশ্ন রেখে বলেন, আর মাত্র তিন সপ্তাহের একটা আন্দোলন করে বাচ্চারা কি হাসিনাকে সরিয়ে দিয়েছে? এটা কি হয়? কোনো ইতিহাসে ঘেঁটে পাবেন না। এর প্রেক্ষাপটটা সৃষ্টি করছে কে? বিএনপি।

তিনি বলেন, একটা বিষয়ে সারা দেশের মানুষ একাট্টা ছিল, সেটা ছিল হাসিনার পতন। তখন সময় ছাত্রদের এ আন্দোলন নিয়ে বিএনপি মহাসচিব বলেছিলেন, এ আন্দোলনে বিএনপি সম্পৃক্ত নয়,মহাসচিবের একথাটা বলা ছিল- নিছক কৌশল মাত্র। এই যে,চৌদ্দশ মানুষ আন্দালনে মারা গেছেন,এর মধ্যে বিএনপিরই ৪২৫ জন মারা গেছে। যাদের বেশীর ভাগই ছাত্রদল ও যুবদলের মারা গেছে। আর পাঁচটা ছেলে সামনে এসে আন্দোলন করে হাসিনাকে সরিয়ে দিয়েছে, একথাটা কি আমরা বিশ্বাস করতে হবে? এই হাসিনাকে সরানোতে সাড়ে পনের বছর বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে বহু ত্যাগ তিতিক্ষা জীবন দিতে হয়েছে।

নাসের রহমান বলেন, আমরা ২০২৩ সালের জুলাই মাসে বিএনপি ঢাকায় শত বাধা বিপত্তি পেরিয়ে প্রায় সাত লাখ মানুষ নিয়ে বিশাল জনসভা করেছি। এর পরেরদিনই ঢাকা অবরোধের ডাক দিয়েছিল। সে দিনের অবরোধে আমরা নেতাকর্মী নিয়ে গদা হাতে নিয়ে রাজপথে ছিলাম। পুলিশ আমাদের গলির ভেতর দৌঁড়ানি দিয়েছে, এ ৬২ বছর বয়সে আমরাও পুলিশকে গদা নিয়া দৌঁড়ানি দিয়েছি। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াকু সৈন্য হয়ে আমরা মাঠে ময়দানে দাঁড়িয়েছি, এখন কিছু ভুয়া লোকেরা নিজেদের লড়াকু সৈন্য বানাচ্ছে।

আরওপড়ুন

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

দুনিয়াতে নয়, দুনিয়া ছাড়ার পরের ঠিকানায় যেন একটু বিশ্রামের ব্যবস্থা হয়— চাওয়া জামায়াত আমিরের

নাসের বলেন, এই বিএনপি সাড়ে পনেরো বছর আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট তৈরির কারণেই তিন সপ্তাহের ছাত্র-জনতার তীব্র আন্দোলনে হাসিনা বিদায় নিয়েছে।

৫ আগস্ট ভারত থেকে আমরা স্বাধীন হয়েছি নাসের রহমান আরো বলেন, ‘আমরা একটা নতুন বাংলাদেশে আসছি। নতুন স্বাধীনতা পেয়েছি। একাত্তর সালে সোজা বাংলায় বলি,আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়েছি। আর ২০২৪ সালে পাঁচই আগস্ট সোজা বাংলায় কোনও সন্দেহ ছাড়া ভারত থেকে আমরা স্বাধীন হয়েছি। এটা নিয়ে যদি কেউ তর্ক করে সে মূর্খের বাচ্চা। সোজা কথা ভারত থেকে স্বাধীনতা পেয়েছি আমরা। অনেকেই বলে দ্বিতীয় স্বাধীনতা,আমিও সেটা মনে করি,ভারত থেকে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা ফিরে পেয়েছি।

সোয়ালেহীন করিম চৌধুরী ও সফিকুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী জেরিস।

এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আব্দুল কদ্দুস চৌধুরী শায়েস্তা,বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, রাজনগর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম শেলুন,যুক্তরাজ্য জাতীয়তাবাদী ফোরাম মৌলভীবাজার জেলার সভাপতি শাহ সাইফুল আখতার লিখন।

এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন,জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ অদুদ আলম, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাসিম আহমেদ,কেন্ট বিএনপির সভাপতি রুহুল ইসলাম রুলু,মৌলভীবাজার সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল আখতার সেকুল,যুক্তরাজ্য জাতীয়তাবাদী ফোরামের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আহাদ।

উপস্থিত ছিলেন কার্ডিফ বিএনপির সাবেক সভাপতি মোস্তফা সালেহ লিটন,সোয়ানসি বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিলান আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন,কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহিন আহমদ,যুক্তরাজ্য কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর বক্স আহমদ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজল হোসাইন,জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আহমদ,ওল্ডহাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ মো.রায়হান, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন রুবেল, যুক্তরাজ্য জাতীয়তাবাদী ফোরাম শ্রীমঙ্গল শাখার সভাপতি মো.মহসিন আহমেদ, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম সামাদ, জাতীয়তাবাদী ফোরাম মৌলভীবাজার জেলার সহ সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, যুব ফোরামের সভাপতি রাজুর আহমদ, সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন সাগর, জাতীয়তাবাদী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুমেল আহমদ,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রাহাত আহমদ প্রমুখ।

 

Related Posts

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার
বিএনপি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

October 22, 2026
জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান এমপি
জামায়াত

দুনিয়াতে নয়, দুনিয়া ছাড়ার পরের ঠিকানায় যেন একটু বিশ্রামের ব্যবস্থা হয়— চাওয়া জামায়াত আমিরের

October 22, 2026
আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার
জামায়াত

আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিচ্ছেন: গোলাম পরওয়ার

October 22, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • শুধুই কি চুমু নাকি ব্যভিচার? মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি নিয়ে সামাজিক মাধ্যমের বিভ্রান্তি উন্মোচন

    0 shares
    Share 0 Tweet 0
  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ন্যাটো দেশগুলোতে নাশকতা বাড়ানোর নির্দেশ পুতিনের, দাবি মার্কিন গোয়েন্দাদের

ন্যাটো দেশগুলোতে নাশকতা বাড়ানোর নির্দেশ পুতিনের, দাবি মার্কিন গোয়েন্দাদের

October 22, 2026
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া

October 22, 2026
হাজারীবাগে এ জে আর কুরিয়ারে ফিল্মি কায়দায় হামলা-ভাঙচুর-লুটের ভিডিও প্রকাশ

হাজারীবাগে এ জে আর কুরিয়ারে ফিল্মি কায়দায় হামলা-ভাঙচুর-লুটের ভিডিও প্রকাশ

October 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০