শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
মার্চ ৬, ২০২৬
A A
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ
Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর মধ্যে ফোনালাপ হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে দুই নেতার মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফোনালাপে প্রধানমন্ত্রী তারেক রহমান মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি সংযুক্ত আরব আমিরাত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন।

জবাবে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফোন এবং আন্তরিক উদ্বেগ প্রকাশের জন্য ধন্যবাদ জানান।

আলোচনার সময় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যত্ন নেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান তিনি।

আরওপড়ুন

গরু ব্যবসার দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

শিবিরের ওপর ছাত্রদলের হামলা: বাসভর্তি বহিরাগত আনার সিসিটিভি ফুটেজ প্রকাশ

ফোনালাপের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আমিরাতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেন।

দুই নেতা মনে করেন, আঞ্চলিক সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় দ্রুত সামরিক উত্তেজনা কমানো জরুরি। পাশাপাশি সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের গুরুত্বের ওপরও জোর দেন তারা।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

গরু ব্যবসার দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

এপ্রিল ২৪, ২০২৬
বাংলাদেশ

শিবিরের ওপর ছাত্রদলের হামলা: বাসভর্তি বহিরাগত আনার সিসিটিভি ফুটেজ প্রকাশ

এপ্রিল ২৩, ২০২৬
জামায়াত

চট্টগ্রামে কিরিচ হাতে ছাত্রদলের নেতা, লাঠি হাতে জামায়াত সমর্থক

এপ্রিল ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গরু ব্যবসার দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

এপ্রিল ২৪, ২০২৬

লেবাননে বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান থেকে লুটের অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে

এপ্রিল ২৪, ২০২৬

শিবিরের ওপর ছাত্রদলের হামলা: বাসভর্তি বহিরাগত আনার সিসিটিভি ফুটেজ প্রকাশ

এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০