বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মার্চ ১০, ২০২৬
A A
ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৮ জন শিক্ষার্থীর বিরুদ্ধে দেওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা এই আদেশ দেন।

আদালত এই মামলায় অভিযুক্তদের মধ্যে পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বর্তমানে আসামিদের মধ্যে ৪ জন কারাগারে রয়েছেন এবং ২ জন জামিনে আছেন। মামলার বাদী মোহাম্মদ আমানুল্লাহ অভিযোগপত্রের ওপর নারাজি দেবেন বলে আগে জানিয়েছিলেন, তবে এদিন তিনি কোনো নারাজি জমা দেননি।

পিবিআই-এর অভিযোগপত্র থেকে জানা যায়, ৩৫ বছর বয়সী তোফাজ্জল হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার আগে হামলাকারীরা তার পরিবারের কাছে ৩৫ হাজার টাকা দাবি করেছিল। মোবাইল চুরির ক্ষতিপূরণ হিসেবে এই টাকা চাওয়া হয়। তবে তোফাজ্জলের চাচা টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ক্রিকেটের স্টাম্প ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতেই তার মৃত্যু হয়।

আরওপড়ুন

এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

গত বছরের ১৮ সেপ্টেম্বর সংঘটিত এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছিল। তদন্ত শেষে পিবিআই ২৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। অভিযুক্তদের তালিকায় হলের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে— জালাল মিয়া, আহসান উল্লাহ বিপুল, আল হোসাইন সাজ্জাদ, মোত্তাকিন সাকিন শাহসহ মোট ২৮ জনের। পলাতক থাকা ২২ জনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত। এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ও শিক্ষার্থীদের বিচারহীনতার সংস্কৃতি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সম্পর্কিত খবর

এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য
বাংলাদেশ

এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

জুলাই ২৯, ২০২৬
সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার
বাংলাদেশ

সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

জুলাই ২৯, ২০২৬
হবিগঞ্জে ছাত্রদল-বিএনপির হামলায় ছাত্রশক্তির নেতা আলিফ চোখ হারানোর ঝুঁকিতে
এনসিপি

হবিগঞ্জে ছাত্রদল-বিএনপির হামলায় ছাত্রশক্তির নেতা আলিফ চোখ হারানোর ঝুঁকিতে

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

জুলাই ২৯, ২০২৬
সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

জুলাই ২৯, ২০২৬
ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: মিয়া গোলাম পরওয়ার

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: মিয়া গোলাম পরওয়ার

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০